১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

রাজবাড়ী দৌলতদিয়া ফেরী ও লঞ্চে কর্মমুখী মানুষের উপচেপড়া ভির

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আলমগীর আল আরাফ রাজবাড়ী জেলা প্রতিনিধি >>> ২১ জেলার প্রবেশদ্বার রাজবাড়ী দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট হয়ে শত শত যাত্রী ঈদ শেষে কর্মমুখী হচ্ছেন।রবিবার সরকারী অফিস আাদালত সহ বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠান ও গার্মেন্টস খোলার কারনে এসব প্রতিষ্ঠানে ঈদের ছুটি শেষে কাজে যোগ দিতে যাচ্ছেন কর্মজীবি মানুষ। গত কয়েক দিনের চাইতে আজ ফেরি ও লঞ্চে যাত্রীদের উপচেপড়া ভির ছিলো চোখে পরার মত।তবে রাস্তায় দুর্ভোগ না থাকলেও আজ ছোট বড় যানবাহনে যাত্রীদের বেশি ভাড়া দিয়ে যেতে হচ্ছে গন্তব্যে।রাস্তায়, ফেরি ও লঞ্চে দুর্ভোগ না থাকায় যাত্রীরা স্বস্তিতে যেতে পারছে নিজ নিজ কর্মস্থলে।দৌলতদিয়া বিআইডব্লিউটিসি কতৃপক্ষ জানায়,গত দুই তিন দিন ধরে ঢাকা মুখী মানুষের যাতায়াত থাকলেও আজ যাত্রীদের চাপ ছিলো সবচেয়ে বেশি।তবে যানবাহন ও যাত্রীদের চাপ বেশি হলেও ফেরি ও লঞ্চের সংখ্যা বেশি থাকায় কেন দুর্ভোগ হচ্ছেনা।আগামী তিন চারদিন মানুষের চাপ থাকবে ঘাট এলাকায়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page