৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম বন্দরে কার্যক্রম শুরু, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ধর্মঘট স্থগিত চট্টগ্রামে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন,৬ শতাধিক কেন্দ্র ঝুঁকিপূর্ণ ৪০০ গজের ভিতর সাধারণ ভোটারদের মোবাইল ব্যবহার নিয়ে কঠোর নির্দেশনা পটিয়ায় হৃদয় নামের এক তরুণের আত্মহত্যা। চট্টগ্রাম-১১ আসনে দাঁড়ি পাল্লার সমর্থনে নারী মিছিলে মহিলাদের ঢল চট্টগ্রাম বন্দর সচল রাখতে সরকার কঠোর হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে প্রচারণায় ব্যস্ত প্রার্থী ও সমর্থকরা অচল চট্টগ্রাম বন্দর, সংকটে জাতীয় অর্থনীতি, মূক্তি কিভাবে! সাতকানিয়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ ২ সন্ত্রাসী আটক চট্টগ্রামে পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • রাজবাড়ী জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ও চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
  • রাজবাড়ী জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ও চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    নিউজ ডেক্স >>> জানাযায়, আজ শুক্রবার ভোর সাড়ে ৬টার সময় ফরিদপুর জেলার চর ভদ্রাসন থানার চরশালিপুর গ্রামে অভিযান পরিচালনা করে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।গ্রপ্তারকৃতরা হলেন রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের ভীমনগর গ্রামের ইদ্রিস শেখের ছেলে মো. রানা (২৪), একই গ্রামের মালেক শেখের ছেলে ইসমাইল সুজন (২৫), ফরিদপুর জেলার চর ভদ্রাসন থানার চরশালিপুর, মজিদ খাঁর ডাঙ্গি গ্রামের শহীদ শেখের ছেলে শেখ নজরুল (৩০)।জানা গেছে, গত সোমবার সকাল সোয়া ৯টার দিকে এডিশনাল জজ-১ আদালতের অফিস সহায়ক সজিব তার একটি ডিসকভার কালো রংয়ের ১২৫ সিসি মোটরসাইকেল (রেজিঃ নং-রাজবাড়ী-হ-১২-৩৫৩৮) রাজবাড়ী জেলা জজ আদালতের রিসিপশনের পশ্চিম পাশে ফাঁকা জায়গায় তালাবদ্ধ করে রেখে অফিসে যান। দুপুর আড়াইটার দিকে মোটরসাইকেল রাখার স্থানে গিয়ে দেখেন তার মোটরসাইকেলটি নেই। ঘটনাস্থলের আশেপাশের লোকজনদের জিজ্ঞাসাবাদ করলে কেউ মোটরসাইকেলের বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি। রাজবাড়ী আদালতের সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে দেখেন যে, অজ্ঞাতনামা ব্যক্তি মোটরসাইকেলটি নিয়ে দ্রুত চালিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের রাস্তা দিয়ে বের হয়ে যান। এ অভিযোগের প্রেক্ষিতে রাজাবাড়ী সদর থানায় গত সোমবার মামলা দায়ের করেন তিনি।মামলা দায়ের হওয়ার পর রাজবাড়ী জেলা পুলিশ আসামি গ্রেপ্তারে অভিযান শুরু করে।রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. শরীফ আল রাজীব বলেন, ‘এ অভিযানে পুলিশ সুপার মো. কামরুল ইসলাম সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন। তার দিক নির্দেশনায় রাজবাড়ী থানা পুলিশ ও রাজবাড়ী ডিবি পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার ঘটনায় জড়িত তদন্তে প্রাপ্ত আসামি মো. রানা, ইসমাইল সুজন ও শেখ নজরুলকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে তারা মোটরসাইকেল চুরি করার কথা স্বীকার করেন।পরে তাদের দেখানো মতে রাজবাড়ী থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ অভিযান পরিচালনা করে আজ শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে ফরিদপুর জেলার চর ভদ্রাসন থানার চরশালিপুর গ্রামের ধৃত শেখ নজরুলের বাড়ি থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে।’

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page