আলমগীর আল আরাফ রাজবাড়ী জেলা প্রতিনিধি >>> রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে বিষপান করে এক যুবকের মৃত্যু হয়েছে বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত রুবেল মোল্লা বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড়হিজলী গ্রামের মোঃ আতিয়ার মোল্লার ছেলে।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে রুবেল মোল্লা নিজ বাড়ি থেকে শ্বশুরবাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হন। এ সময় তিনি স্ত্রী নারগিস আক্তার ও দেড় বছরের সন্তানকে সঙ্গে নিতে চাইলে স্ত্রী অনিচ্ছা প্রকাশ করেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়।একপর্যায়ে রুবেল মোল্লা কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে বালিয়াকান্দি বাজার থেকে বিষ ক্রয় করে পান করেন।বিষপানের পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সকাল আনুমানিক ১১টার দিকে সেখানে তাকে ভর্তি করা হয়। পরে রাত ৮টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল আনুমানিক ১১টার দিকে তিনি মারা যান।এ ঘটনায় ফরিদপুর কোতোয়ালী থানা ও বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জকে বেতার বার্তার মাধ্যমে অবহিত করা হয়। নিহতের চাচা মোঃ আকবর মোল্লা থানায় উপস্থিত হয়ে বিষয়টি অবগত করলে বালিয়াকান্দি থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়।











মন্তব্য