নুরুল আবছার চৌধুরী,নিজস্ব প্রতিবেদক >>> রাঙ্গুনিয়ায় আইনশৃঙ্খলা ব্যাপারে আরো কঠোরভাবে পদক্ষেপ নেয়ার জন্য জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান। বৃস্পতিবার দুপুরে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতি বক্তবে আরো বলেন, বালু উত্তোলনে বিষয়ে সপূর্ণ এখতেয়ার জেলা পর্যায়ে, আমাদের দায়িত্ব কোন জায়গা বালি উত্তোলন বা কোন স্থানে মাটি কাটা হবে তা নির্ধারণ করে দেওয়া। মডেল থানার ওসি বলেন, রাঙ্গুনিয়া মডেল থানায় বর্তমানে আইনশৃঙ্খলা অন্য উপজেলার থেকে ভাল অবস্থানে রয়েছে। তবে জনগণের সহযোগিতা পেলে সপূর্ণভাবে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সময়ে লাগবে অল্পদিন। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় বক্তব্য দেন রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. শরমিন আক্তার, উপজেলা কৃষিকর্তা ইমরুল কায়েস, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াস, সাধারণ সম্পাদক সাংবাদিক নুরুল আবছার চৌধুরী প্রমুখ। সভায় গ্রাম আদালতের কার্যক্রম, মাদক-চুরি নির্মূল, হোল্ডিং ট্যাক্স আদায়, অবৈধ বালি উত্তোলন বন্ধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।ছবির ক্যাপশন- রাঙ্গুনিয়ায় আইন শৃঙ্খলা সভায় বক্তব্য দেন ইউএনও মো. কামরুল হাসান।











মন্তব্য