১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন-ফেসবুক পোস্টে চিকিৎসক সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান নগরকান্দায় বিধবা নারীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ, থানায় এজাহার নগরকান্দায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ চাটখিলে জমি বিরোধে প্রতিপক্ষের বিরুদ্ধে গাছ কাটা ও হুমকির অভিযোগ রাজীবপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক। চট্টগ্রামে আওয়ামী নেতার গুদাম থেকে ৫ হাজার বস্তা সরকারি’গম উদ্ধার দেওয়ানগঞ্জে শহীদ অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের ২৭তম শাহাদাতবার্ষিকী পালিত রূপগঞ্জে ৫৬ মণ্ডপে দুর্গোৎসব, নিরাপত্তায় সিসিটিভি ও প্রশাসনের কড়া নজরদারি
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সোহেল রানা (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর মোহনপুর উপজেলায় ৬টি ইউনিয়ন, ১টি পৌরসভায় শুক্রবার বোধনের মধ্যে দিয়ে দেবীর নিদ্রা ভাঙার মধ্য দিয়ে সনাতন ধর্মীয় বড় পূজা দুর্গোৎসব আরম্ভ হতে চলেছে।আগামীকাল ১৬ই অক্টোবর শুক্রবারে মহাষষ্ঠীর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ বছরের শারদীয় দুর্গোৎসব। শনিবার ও রবিবার মহাসপ্তমী, সোমবার মহাষ্টমী ও কুমারীপূজা এবং মঙ্গলবার মহানবমী, ২১শে অক্টোবর বুধবার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।সনাতন পঞ্জিকা মতে, এবার জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা ঘটক (ঘোড়ায়) চড়ে স্বর্গালোক থেকে মর্ত্যলোকে আগমন করবেন। এবং দেবী পৃথিবী হতে স্বর্গালোকে বিদায় (গমন) করবেন নৌকা চড়ে।এবারে মোহনপুর উপজেলায় ২৪টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ও নিরাপত্তার সঙ্গে সকলে যেন পূজা উদযাপন করতে পারেন সে কারনে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবায় আন্তরিক ভাবে পরিশ্রম করে যাচ্ছে। সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব নির্বিঘ্নে সম্পূর্ণ করতে পারেন সে জন্য উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে।মহাদুর্গোৎসব উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার বলেন, এবারে মোহনপুরে ২৪টি মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দূর্গা পূজার জন্য ইতিমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতিমূলক কাজ শেষ করা হয়েছে। উপজেলার সকল মন্ডপে সার্বক্ষণিক পর্যাবেক্ষণ ও আইনি নিরাপত্তা দেওয়া হবে বলেও তিনি জানান।মোহনপুর থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, মন্ডপের কমিটির সভাপতি সেক্রেটারি সাথে যোগাযোগ করা হচ্ছে। এবং গ্রামপুলিশ, আনসার ভিডিপি বাহিনী সকল মন্ডপে অবস্থান ও আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশের মোবাইল টিম মন্দির গুলোতে সার্বক্ষণিক যোগাযোগের ব্যবস্হা গ্রহণ করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page