২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের গবিন্দপুর এলাকায় বাস ও লেগুনা মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্হলেই ২ জন নিহত,আহত ৩ জন। চট্টগ্রামে অবৈধ ভিওআইপি ব্যবসার সরঞ্জাম সহ ২৫১ সিমকার্ড জব্দ চট্টগ্রামে জাহাজে দুই বিদেশি নাবিকের মারামারি, থাই নাগরিক নিহত। কক্সবাজার সৈকতে ইফতির সুরের জাদু মুগ্ধ পর্যটক জাহাজে দুই ক্রুর মারামারি, ছুরিকাঘাতে থাইল্যান্ড নাগরিক নিহত ম্যানসিটির হোঁচটে ২২ বছরের পর ইংল্যান্ডের রাজা আর্সেনাল দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় নারীসহ নিহত ৯ বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু মহেশখালীতে ভিন্ন রূপ ভাই, বোন ও শাশুড়ির বিরুদ্ধে মাদক কারবারির ধর্ষণ মামলা নিরাপদ কর্মস্থল ও চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে ড্যাব চট্টগ্রাম এর মানববন্ধন:
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের নির্বাচনী কার্যক্রম শুরু

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

প্রতিনিধি মোংলা (বাগেরহাট) >>> মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় মোংলা বন্দর কর্তৃপক্ষের ৩য় তলায় ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়।সরেজমিনে দেখা গেছে, মনোনয়ন ফরম কিনতে সকাল থেকেই আগ্রহী মনোনয়ন প্রত্যাশীরা কার্যালয়ের সামনে আসছেন। সেখান থেকে একজন কিংবা তার প্রতিনিধি ভেতরে প্রবেশ করে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। আইশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহনও করা হয়েছে।কার্যালয়ের ভেতরে দেখা গেছে, কার্যালয়ের তৃতীয় তলায় ঢাকা,খুলনা, বরিশাল, চট্রগ্রামসহ সকল বিভাগের মনোনয়ন ফরম সংগ্রহ করছেন প্রত্যাশীরা।মনোনয়ন ফরম সংগ্রহের নিয়মের ব্যাপারে জানানো হয়েছে, আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং মোবাইল নম্বর ও পদবী পরিচয় সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। পদ ভিক্তিক প্রতিটি আবেদনপত্রের দাম ২হাজার ৫শ থেকে ৮হাজার টাকা করা হয়েছে।নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. নুর উদ্দিন হোসেন টুটুল বলেন, মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচন আগামী ১১ই ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও আগামী বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেল ৪টার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে।নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. মহাসীন পাটোয়ারী বলেন, কর্মচারী সংঘের নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হবে। সাধারণ ভোটাররা তাদের পছন্দ অনুযায়ী প্রার্থীকে ভোট দেবে। রায় যা আসবে, তা সবাইকে মেনে নিতে হবে।মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচনের সভাপতি পদে মনোনয়ন ফরম কিনে মোংলা বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক পরিদর্শক মো. জামাল উদ্দিন জাহিদ বলেন, আমরা সুষ্ঠু পরিবেশেই মনোনয়ন সংগ্রহ করছি। আশা করি আগামী নির্বাচন সুষ্ঠুই হবে ইনশাল্লাহ।এ নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হবো বলে আমি আশাবাদী।উল্লেখ্য, তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে কেন্দ্রীয় বিএনপি’র গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীমকে দায়িত্ব দেওয়া হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page