১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

মোংলায় মৎস্য কর্মকর্তার দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিচার ও অপসারণ দাবীতে মানববন্ধন এবং বিক্ষোভ 

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি >>> মোংলায় মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাসের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিচার এবং তার অপসারণ দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধন শেষে তার অপসারণ দাবীতে বিক্ষোভ প্রদর্শন করেন ভুক্তভোগী নারী চিংড়ি চাষীরা।বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেন নারী বাগদা চিংড়ি চাষী ক্লাস্টার দলের ভুক্তভোগী নারী সদস্যরা।এ সময় ভুক্তভোগীরা বলেন, মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস আমাদের কাছ থেকে ঘুষ নিয়েও চিংড়ি চাষে কোন সহায়তা না করে উল্টো নানাভাবে হয়রানী করে আসছে।তাই দুর্নীতিবাজ এই কর্মকর্তার বিচার ও অপসারণ দাবী করছি।আর আমরা যারা শতাধিক নারী চিংড়ি চাষী তারা যেন ভালভাবে চিংড়ি চাষাবাদে টিকে থাকতে পারি সেজন্য সরকারের হস্তক্ষেপ কামনা করছি।উত্থাপিত অভিযোগ অস্বীকার করে উপজেলা মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস বলেন, এসব মিথ্যা, বানেয়াট ও ষড়যন্ত্রমূলক।এ অভিযোগের সাথে আমার কোন ধরণের সম্পৃক্ততা নেই।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page