৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে চলন্ত নৌকা থেকে পড়ে এক কিশোর পর্যটক নিখোঁজ। বিয়ের ফাঁদ পেতে লাখ টাকা হাতিয়ে নিতেন ‘রাকিবা’: অবশেষে পুলিশের জালে প্রতারক চক্রের সদস্য। মালদ্বীপে বাংলাদেশী পণ্যের বিশাল সমাহার ঢাকা ট্রেডার্সের সৌজন্যে ঈদ সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত। ঈদের ছুটিতেও পর্যটক সংকটে কুয়াকাটা। চট্টগ্রামের কর্নফুলীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত বেড়ে ৪ সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগে আন্তর্জাতিক তদন্ত নতুন প্রেম ও ব্যক্তিগত জীবন নিয়ে যা জানালেন বাঁধন মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের শিকড় থেকে সুরেলা আকাশে রিয়া বড়ুয়া এক সঙ্গীতসাধকের অন্তহীন পথচলা চোর সন্দেহ ঘিরে সাতকানিয়ায় রণক্ষেত্র নিহত ১ গ্রেফতার ১
আন্তর্জাতিক:
মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের
     
             

মেসিবিহীন মিয়ামিকে সেমিতে তুললেন সুয়ারেজ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

স্পোর্টস ডেস্ক >>> চোটের কারণে লিওনেল মেসি মাঠের পরিবর্তে ছিলেন গ্যালারিতে। সেখান থেকেই দেখলেন প্রিয় বন্ধু ও সতীর্থ লুইস সুয়ারেজের জোড়া গোল। সেই সঙ্গে ইন্টার মিয়ামির জয়। লিগস কাপের কোয়ার্টার ফাইনালে মেক্সিকান জায়ান্ট টাইগার্স ইউএএনএলকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে মিয়ামি।বুধবার রাতে চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জোড়া গোল করেন উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। সেমিতে কঠিন পরীক্ষা অপেক্ষায় মিয়ামি। তাদের প্রতিপক্ষ অরল্যান্ডো সিটি, যাদের বিপক্ষে মেজর লিগ সকারে এবার দুটি ম্যাচেই হেরেছে মেসির দল, গোল হজম করেছে সাতটি।মেসির অনুপস্থিতির ম্যাচটি ছিল নাটকীয়তায় ভরপুর। ম্যাচের শুরুতেই পেনাল্টি পেয়ে এগিয়ে যায় মিয়ামি। টাইগার্স ডিফেন্ডার হাভিয়ের অ্যাকুইনোর হাত ছোঁয়া বলের সিদ্ধান্তে দেরি না করে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। নির্ভুল শটে গোল করেন সুয়ারেজ।এরপর চোট পেয়ে মাঠ ছাড়েন জর্দি আলবা। প্রথমার্ধের শেষ পর্যন্ত খেললেও বিরতির পর আর নামতে পারেননি তিনি। অবশ্য এর আগেই নাটকীয়তার চূড়ান্তটা দেখা মেলে। বিরতির আগেই কোচ হাভিয়ের মাসচেরানো লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন। ফলে সেমিফাইনালে তাকে ডাগআউটে পাওয়া যাবে না।দ্বিতীয়ার্ধের ৬৭তম মিনিটে সমতায় ফেরে টাইগার্স। আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল কোরেয়া সমতায় ফেরান দলকে। তবে শেষ দিকে আবারও পেনাল্টি উপহার পায় মায়ামি। ৮৯তম মিনিটে সেই সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন সুয়ারেজ। আর তাতেই নিশ্চিত হয় মিয়ামির জয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page