১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার। নির্বাচনে ব্লেইম গেম বা নাটকের সুযোগ নেই -চট্টগ্রাম জেলা প্রশাসক।  আমি আপনাদের সন্তান নির্বাচনী প্রচারণা শাহজাহান চৌধুরী  চট্টগ্রাম বন্দরে কার্যক্রম শুরু, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ধর্মঘট স্থগিত চট্টগ্রামে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন,৬ শতাধিক কেন্দ্র ঝুঁকিপূর্ণ ৪০০ গজের ভিতর সাধারণ ভোটারদের মোবাইল ব্যবহার নিয়ে কঠোর নির্দেশনা পটিয়ায় হৃদয় নামের এক তরুণের আত্মহত্যা। চট্টগ্রাম-১১ আসনে দাঁড়ি পাল্লার সমর্থনে নারী মিছিলে মহিলাদের ঢল চট্টগ্রাম বন্দর সচল রাখতে সরকার কঠোর হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে প্রচারণায় ব্যস্ত প্রার্থী ও সমর্থকরা
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • মূল্যস্ফীতি কমে ৩৭ মাসে সর্বনিম্ন
  • মূল্যস্ফীতি কমে ৩৭ মাসে সর্বনিম্ন

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    নিউজ ডেক্স >>> জুলাই মাসে বাড়ার পর আগস্টে সার্বিক মূল্যস্ফীতি ফের কমার খবর দিল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। গতকাল রোববার প্রকাশিত তথ্যে দেখা যায়, আগস্টে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ২৯ শতাংশ, যা গত বছর আগস্টে ১০ দশমিক ৪৯ শতাংশ ছিল। এ বছর জুলাই মাসে সার্বিক মূল্যস্ফীতির হার ছিল ৮ দশমিক ৫৫ শতাংশ। সে হিসেবে আগস্টে মূল্যস্ফীতির হার কিছুটা কমেছে। আগস্টের মূল্যস্ফীতির এই হার ৩৭ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০২২ সালের জুলাইয়ে এই হার ছিল ৭ দশমিক ৪৮ শতাংশ। পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে ৮ দশমিক ২৯ শতাংশ মূল্যস্ফীতির মানে হলো, ২০২৪ সালের আগস্ট মাসে যে পণ্য বা সেবা ১০০ টাকায় মিলেছে, তা চলতি বছরের আগস্টে কিনতে খরচ করতে হয়েছে ১০৮ টাকা ২৯ পয়সা। খবর বিডিনিউজের।গত বছর জুলাই মাসে আন্দোলনের ধাক্কায় সার্বিক মূল্যস্ফীতি উঠেছিল ১১ দশমিক ৬৬ শতাংশে। জুলাই আন্দোলনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পতনের পরের কয়েক মাস সাধারণ মূল্যস্ফীতি ৯ ও ১০ শতাংশের মধ্যে ওঠানামা করছিল। এ বছর মে মাসে মূল্যস্ফীতি ৯ দশমিক ০৫ শতাংশে নেমে আসার তথ্য দেয় বিবিএস। জুনে তা আরো কমে ৮ দশমিক ৪৮ শতাংশ হয়। কিন্তু এক মাস বাদে অর্থনীতির গুরুত্বপূর্ণ এই সূচক আবার ঊর্ধ্বমুখী হয়। আগস্টে মূল্যস্ফীতি সামান্য কমলেও এই হার সরকারের লক্ষ্যমাত্রার অনেকটা উপরে।চলতি ২০২৫–২৬ অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশের মধ্যে ধরে রাখার লক্ষ্য ঠিক করেছে সরকার। সেই লক্ষ্য পূরণে কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদের উচ্চ হার ধরে রেখেছে। বিবিএসের সবশেষ তথ্য বলছে, সার্বিক মূল্যস্ফীতি কমে এলেও আগস্ট মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি বেড়েছে। জুলাই মাসের ৭ দশমিক ৫৬ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৭ দশমিক ৬০ শতাংশ। জুলাই মাসে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ৩৮ শতাংশ। আগস্ট মাসে তা কমে ৮ দশমিক ৯০ শতাংশে দাঁড়িয়েছে।জুলাই মাসে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৩৯ শতাংশ হয়েছে, যা জুলাইয়ে ৮ দশমিক ৫৫ শতাংশ ছিল। শহরে সার্বিক মূল্যস্ফীতি জুলাইয়ের ৮ দশমিক ৯৫ শতাংশ থেকে কমে আগস্ট মাসে ৮ দশমিক ২৪ শতাংশ হয়েছে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page