২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় ৭,৮৫০ পিস ইয়াবাসহ ট্রাকচালক আটক বাঁশখালীতে সরকারি নির্দেশ অমান্য করে চলছে এনজিওর কিস্তি আদায়: চরম বিপাকে বন্যা দুর্গতরা ঠাকূরগাঁওয়ে অবস্থায় ট্রাকভর্তি ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ। জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত উখিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারে মুক্তি কক্সবাজারের আর্থিক সহায়তা প্রদান পটিয়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা। সুনামগঞ্জের বুড়িস্থল এলাকায় এক শিশুকে ধর্ষনের ঘটনায় জনতা গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা শাল্লার উজানগাঁও গ্রামের রুপ মিয়ার বসতঘর থেকে বিট্রিশ আমলের লোহার পিলার(মেগনেট) উদ্ধার চট্টগ্রামে নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত গুলি উদ্ধার
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

মুছাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম নুর নবী আহমেদ চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি বাংলাদেশ সংবাদ প্রতিদিন >>> নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মুছাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল ফারহা মিলনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। সোমবার (২৮ এপ্রিল) সকালে এসব অভিযোগের ভিত্তিতে সরেজমিন তদন্তে যান কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানভীর ফরহাদ শামীম।১৯৭২ সালে প্রতিষ্ঠিত মুছাপুর উচ্চ বিদ্যালয়ে বর্তমানে প্রায় আটশ শিক্ষার্থী অধ্যয়ন করছে। বিদ্যালয়টির একসময় ছিল সুনাম ও গৌরবের ইতিহাস। ২০১৬ সালে আওয়ামী লীগের কোটায় আবুল ফারহা মিলন প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পান আব্দুল কাদের মির্জার অনুকম্পায়। যোগদানের পর থেকেই বিদ্যালয়ে নানা অনিয়ম, দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার মাধ্যমে প্রতিষ্ঠানটির শিক্ষা ও প্রশাসনিক পরিবেশ নষ্ট করেছেন তিনি।স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীদের অভিযোগ, প্রধান শিক্ষক আবুল ফারহা মিলন নিজের ইচ্ছামতো বিদ্যালয় পরিচালনা করছেন। পাঠদানের মান কমে গেছে, সৃষ্টি হয়েছে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে চরম অস্থিরতা। ম্যানেজিং কমিটির নির্বাচনও বর্তমানে আদালতে ঝুলে রয়েছে, সাবেক সভাপতি এনামুল হক এনাম মাস্টার আদালতে মামলা করায় ৫ আগস্টের পর থেকে বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছেন ইউএনও।পরিদর্শনকালে ইউএনও তানভীর ফরহাদ শামীম বলেন, “বিদ্যালয়ের কাগজপত্র ও বাস্তবতার মধ্যে কোনো সামঞ্জস্য পাইনি। অচিরেই একটি তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”পরিদর্শনে দেখা যায়, বিদ্যালয়ের জন্য প্রায় পাঁচ লক্ষ টাকার সামগ্রী যেমন সেক্রেটারি টেবিল, বুকশেলফ ও পাঠক টেবিল ক্রয়ের হিসাব দেখানো হলেও বাস্তবে এসবের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। বিদ্যালয়ের প্রশাসনিক নথিপত্রও ছিল অনুপস্থিত।এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম শিকদার বলেন, “মুছাপুর উচ্চ বিদ্যালয় ইউনিয়নের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান। অথচ আজ দেখা যাচ্ছে, বিদ্যালয়ে ন্যূনতম ব্যবস্থাপনা পর্যন্ত নেই। দুর্নীতি ও অব্যবস্থাপনায় শিক্ষার পরিবেশ ভেঙে পড়েছে।”স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, আওয়ামী লীগের নাম ব্যবহার করে প্রধান শিক্ষক রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন। ম্যানেজিং কমিটির রেজুলেশন ছাড়াই ছুটি মঞ্জুর করা, বিদ্যালয়ের অর্থ ব্যয়সহ নানা সিদ্ধান্ত নিচ্ছেন নিজের ইচ্ছামতো, যা প্রতিষ্ঠানের নীতিমালার সম্পূর্ণ পরিপন্থী।প্রধান শিক্ষক আবুল ফারহা মিলন সাংবাদিকদের প্রশ্নের জবাবে কোনো সরাসরি মন্তব্য না করে বলেন, “তদন্ত হবে, তখন সব পরিষ্কার হবে।”বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে অভিভাবক ও এলাকাবাসী উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।‎

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page