৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
শান্তিগঞ্জের টাইলা গ্রামে বসতভিটার বারান্দা ভেঙ্গে রাস্তা তৈরী চেষ্টায় জেলা প্রশাসক ও এলজিইডি নির্বাহী প্রকৌশলী বরাবরে অভিযোগ পটুয়াখালীতে অস্ত্র ও ধর্ষণ মামলার আসামি রাসেল ফকির গ্রেফতার। সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দরা ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন – রাষ্ট্রপতি রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ অনিয়মের দায়ে রাঙ্গুনিয়ার তিন চালকলকে আড়াই লাখ টাকা জরিমানা সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ এলাকায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন আহত শিক্ষক ও শিক্ষা অফিসে জনবল সংকট: বাঁশখালীতে হুমকির মুখে প্রাথমিক শিক্ষা কার্যক্রম টেকনাফে ২০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক চাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় আহত কলেজছাত্র মাহিনের বিদায়, নাঙ্গলমোড়ায় শোকের ছায়া
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

মালয়েশিয়াকে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করলো বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল

  

বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের পর ব্যাটারদের দায়িত্বশীল ব্যাটিংয়ে মালয়েশিয়াকে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ক্রিকেট দল। বসুন্ধরা স্পোর্টিং কমপ্লেক্সে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকরা ৩ উইকেটে জয়লাভ করে। এই জয়ে তিন ম্যাচের সিরিজে কালাম সিদ্দিকী আলীনের দল ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ নিজেদের করে নিল। প্রথম ওয়ানডেতে পাঁচ উইকেট শিকার করা শেখ পারভেজ হোসেন জীবন এই ম্যাচেও দুর্দান্ত বোলিং করে ফাইফার তুলে নিয়েছেন।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে মালয়েশিয়া ৩৮ ওভারে ১৭৬ রানে অলআউট হয়। সফরকারী দলের ওপেনার আসলাম খান বিন মালিক একাই লড়াই চালিয়ে ১০৭ বলে ১০ চার ও ৪ ছক্কায় ১০০ রানের একটি চমৎকার ইনিংস উপহার দেন। এছাড়া সাইফ উল্লাহ মালিক ২৫ এবং আজব খান ১৭ রান করেন। বাংলাদেশের হয়ে শেখ পারভেজ হোসেন জীবন ৮ ওভারে ২৩ রান খরচ করে ২ মেডেনসহ ৫ উইকেট শিকার করেন। এছাড়া রাহিন আহমেদ ও স্বাধীন ইসলাম দুটি করে উইকেট পান।

১৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। দলীয় রানের খাতা খোলার আগেই ওপেনার আদিল বিন সিদ্দিক সাজঘরে ফেরেন। ইকবাল হোসেন ২৬ রান করলেও নিয়মিত বিরতিতে উইকেট পতনের ফলে স্বাগতিকরা কিছুটা বিপাকে পড়েছিল। তবে দেবাশিষ সরকার দেবা ও আহরার আমিনের দৃঢ়তায় বাংলাদেশ ম্যাচে ফেরে। দেবাশিষ ৪১ বলে ৫৮ রানের ঝড়ো ইনিংস খেলেন এবং আহরার ৭৬ বলে অপরাজিত ৫৭ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ৩১.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। মালয়েশিয়ার হয়ে বিজয় উন্নি ও প্রশান্ত মধুকর দুটি করে উইকেট নেন। এছাড়া সাঈদ আজিজ, আরিফ উল্লাহ ও বিশ্বরুবেন একটি করে উইকেট লাভ করেন।

এতে এক ম্যাচ হারে রেখে মালয়েশিয়াকে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।

দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান আসে সাইফ উল্লাহ মালিকের ব্যাট থেকে।

বোলারদের গড়ে দেয়া জয়ের ভিতে পূর্ণতা দিলেন ব্যাটাররা।

আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page