১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মোহনা টিভির সাংবাদিকের নাতি অনিরুদ্ধ সরকার সাম্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে শিবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামে আবারও জলাবদ্ধতা, জনদুর্ভোগ চরম ফরিদপুরের চরভদ্রাসনে পুলিশের হাতে গ্রেফতার একাধিক মামলার তিন আসামী ফরিদপুরের ভাঙ্গায় বাসের ধাক্কায় নিহত ৫, গাড়িতে আগুন ৪নং বদল কোটকে মডেল ইউনিয়নের স্বপ্ন নিয়ে মাঠে চেয়ারম্যান প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম সাতকানিয়ার বন্যা দুর্গতদের পাশে শহীদ আহমদুল হক ফাউন্ডেশন সাতকানিয়ার কাঞ্চনায় বিএনপি পক্ষ থেকে ত্রাণ বিতরণ ত্রাণ বিতরণ নিয়ে সাতকানিয়ায় যুবদলের কোন্দল, মারধর দক্ষিণ চট্টগ্রামে বন্যার্তদের পাশে ডা. হামিদা ইয়াসমিন জেসি।
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনে বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি >>> আজ ১৬ ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানের সঙ্গে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ অর্জন করে চূড়ান্ত বিজয় ও স্বাধীনতা।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে আজ সকাল ৯:৩০ টায় মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। মান্যবর হাইকমিশনার জনাব ড. মো. নাজমুল ইসলাম আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন।পতাকা উত্তোলন অনুষ্ঠানে বাংলাদেশ হাইকমিশনের সকল কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।জাতীয় পতাকা উত্তোলনের পর সম্মিলিতভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের পর সম্মিলিতভাবে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এ সময় মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। উল্লেখ্য, মহান বিজয় দিবসের আনন্দ ও গৌরবকে স্মরণীয় করে রাখতে এই প্রথমবারের মতো লাল-সবুজের আলোকসজ্জায় বর্ণিল রূপে সজ্জিত করা হয় বাংলাদেশ হাইকমিশনের চ্যান্সেরি ভবন। এবং আজ সন্ধ্যা আটটায় বিজয় দিবস উদযাপন উপলক্ষে হাইকমিশনের পক্ষ থেকে আলোচনা সভা ও সংস্কৃতি অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। মহান বিজয় দিবসের এই আয়োজন প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে দেশপ্রেম, ঐক্য ও মুক্তিযুদ্ধের চেতনা আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page