২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মানবকল্যাণ ও নৈতিক সমাজ গঠনে আত্মনিয়োগের আহ্বান শাহজাহান চৌধুরীর চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে চাপের মুখে স্বল্প আয়ের মানুষ চাটখিলে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত পটিয়ায় গরুচোর খ্যাতি জামাই ফারুকসহ ৪জন গ্রেপ্তার।জনমনে স্বস্তি। পানির অভাবে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে হাহাকার ৫ ইউনিটের ৪টিই বন্ধ সাতকানিয়ায় কাঞ্চনা ইউনিয়ন জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক সম্পন্ন সুনামগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মত বিনিময়। এসএসপি নির্বাচনে সভাপতি পদে প্রার্থী গোলাম ফারুক মজনু মোঃ আল পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু পুষ্টি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার জাতীয় ছাত্রশক্তির দক্ষিণ জেলা কমিটিতে সাঈদ হোসেন মানিক
আন্তর্জাতিক:
লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু
     
             

মদিনার জামাতের মাহফিলে লা ইলাহা ইল্লাল্লাহ্ জিকিরে মুখরিত শ্যামলী ক্লাব মাঠ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি >>>
মদিনার জামাত কামাল্লা দরবার শরিফ ঢাকার বার্ষিক ইসালে সওয়াব মাহফিল ও সূফি সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত
মদিনার জামাতের সম্মানিত আমির কামাল্লার হযরত পীর সাহেব হুজুর শাহ্ সূফি আলহাজ্ব হযরত মাও মোঃ হাবিবুর রহমান খন্দকার সাহেবর সভাপতিত্বে খানকা কমপ্লেক্স ঢাকার উদ্যোগে গতকাল রোজ শনিবার শ্যামলী ক্লাব মাঠে মদিনার জামাতের বার্ষিক ইসালে সওয়াব মাহফিল ও সূফি সম্মেলন অনুষ্ঠিত হয়।
মদিনার জামাতের ভবিষ্যৎ মধ্যমণি আলহাজ্ব হযরত মাও শাহ্ আবু নছর মোঃ সাইফুর রহমান খন্দকার সাহেব ও শাহ্ আবু বকর মোঃ হেদায়েত উল্লাহ খন্দকার সাহেবের পরিচালনায়,
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এডভোকেট জাহাঙ্গীর কবির নানক এম.পি মাননীয় মন্ত্রী, পাট ও বস্র-মন্ত্রণালয় , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডঃ মোঃ আহসান উল্লাহ সাহেব,সাবেক ভাইস চ্যান্সেলর ইসলামি আরবী বিশ্ববিদ্যালয় ঢাকা,
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা মুফতি মোঃ বদিউল আলম সরকার সাহেব, প্রধান খলিফা মদিনার জামাত কামাল্লা দরবার শরিফ ও প্রিন্সিপ্যাল মাহমুদা খাতুন কামিল মাদ্রাসা। আমন্ত্রিত ওলামা মাশায়েখ হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা আল্লামা শায়েখ আ. রাজ্জাক সাহেব সাবেক প্রিন্সিপ্যাল মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা ঢাকা, আলহাজ্ব মাও আন্তর্জাতিক ক্বারী হাবিবুল্লাহ বেলালী ঢাকা বিশিষ্ট আলেমেদ্বীন ও মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ্ব হযরত মাওলানা মোঃ মহসিন কবির ইউসুফী সাহেব নারায়ণগঞ্জ, ও পীর সাহেব কদমতলী কুমিল্লা , আলহাজ্ব হযরত মাও মোঃ হাবিবুল্লাহ্ বেলালী খলিফা মদিনার জামাত কামাল্লা দরবার শরিফ ড.সাইয়্যেদ মোহাম্মদ এমদান উদ্দিন খতীব ঢাকা বিশ্ববিদ্যালয় জামে মসজিদ। মুসল্লীদের ব্যাপক উপস্থিতিতে শ্যামলী ক্লাব মাঠটি একপর্যায়ে জনসমুদ্রে রূপ নেয়,
বাংলাদেশ নুরে মদিনা ছাএ কাফেলার সকল সদস্যদের তত্ত্বাবধানে মাহফিলে নছিহত পেশ করেন ড.আলহাজ্ব মোঃ আতাউর রহমান মিয়াজী ভাইস চ্যান্সেলর আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি,আলহাজ্ব হজরত মাওলানা মোঃ রুহুল আমীন পীর সাহেব শীদলাই দরবার শরীফ, আলহাজ্ব মাও.মোঃ আবদুল কাদির চেয়ারম্যান আরবি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়, ড.আলহাজ্ব মাসুম বাকী বিল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়, হযরত মাও ড. আবু সালেহ পাটুয়ারী ডিরেক্টর ইসলামী ফাউন্ডেশন, ড. আলহাজ্ব মাও মু.মোঃ মোরশেদ আলম সালেহী, ড. আলহাজ্ব মাও মোঃ কামরুল হাসান,প্রিন্সিপাল হযরত মাও মোঃ রহুল আমীন, আলহাজ্ব মাও মোঃ যাকারিয়া ওয়েছি, আলহাজ্ব মাও মুফতি শেখ রেজাউল করিম, হযরত মাও মাহমুদুল হাসান জসিম, আলহাজ্ব মুহাদ্দিস কাজী মাও শরীফ উল্লাহ, আলহাজ্ব হযরত মাও. মাহমুদুর রহমান চিশতি, আলহাজ্ব মাও জসিম উদ্দিন মাক্কী, হযরত মাও ফখরুজ্জামান খানঁ, আলহাজ্ব হযরত মাও ফরহাদ ইসলাম বুলবুলী সহ দেশের বিভিন্ন ইসলামিক স্কলার, লেখক,গবেষকরা বক্তব্য রাখেন।
মাহফিলে প্রত্যেকে হাক্কানী পীর মাশায়েকগণ হিংসা রিয়া অহংকার মুক্ত ইসলাম গঠনের নির্দেশ প্রদান করেন তাছাড় ও আলেম সমাজ কে নিজেরা নিজেরা বিভক্ত না হয়ে সকলে এক হয়ে কাজ করার জন্য বলা হয়। মাহফিলে কাদিয়ানী দের অতি দ্রুত কাফের ঘোষণা করা ও পাঠ্যপুস্তকে ইসলামের সঠিক ইতিহাস সংস্কৃতি তুলে ধরার জন্য মাননীয় সরকার প্রধানের প্রতি আহবান করা হয়। মাহফিলে ইসলামের বিভিন্ন বিষয় কে নিয়ে যারা অপব্যাখ্যা ও অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে কঠিন হুশিয়ারি দেওয়া হয়।
মাহফিলে মদিনার জামাত কামাল্লা দরবার শরিফের হযরত পীর সাহেব হুজুর তার আলোচনায় বলেন মুসলমানদের আজ বিভিন্ন দেশে বিদেশে অপমানিত লাঞ্ছিত হওয়ার পিছনে একটাই কারন তারা সঠিক ইসলাম ও হক্কানি আওলিয়াগন দের কাছ থেকে দূরে সরে গেছে। তাই সবাই কে আল্লার অলিদের কাছে এসে নামাজ,কোরআন পড়া থেকে শুরু করে সকল প্রকার নফল নামাজ জিকির আজকার, তসবিহ তাহলিল গুলো পড়ার জন্য আহবান করা হয়।মাহফিল শেষে বিদায়ী নসিহত, বিশেষ তালিম তায়াজ্জু মিলাদ কিয়াম শেষে গভীর রজনীতে দেশবাসী সহ সকলের জন্য দোয়া ও খাছ মোনাজাত পরিচালনা করেন, মদিনার জামাত কামাল্লা দরবার শরিফের হযরত পীর সাহেব হুজুর।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page