৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
স্বৈরাচার আওয়ামী লীগ সরকার দুর্নীতি করে জ্বালানি-বিদ্যুৎ খাত ধ্বংস করে দিয়েছে– শামা ওবায়েদ শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী  রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ এমবাপ্পের পেনাল্টি মিস ঘিরে বিতর্ক, শেষ মুহূর্তের সিদ্ধান্তে স্বস্তি রেফারি কাগজে চুক্তির সুখবর, মাঠে মোনাকোর কাছে পিএসজির হার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযান: বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার এবার কালবেলার সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিলেন এসিল্যান্ড সাতকানিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ দীর্ঘ ১৩ বছর ধরে বিনা বেতনে মানবেতর জীবনযাপন করছেন তিন পার্বত্য চট্টগ্রাম
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

ভোটের অধিকার ফেরাতে ঐক্যের ডাক: চট্টগ্রামে তারেক রহমান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ দিদারুল ইসলাম >>> চট্টগ্রাম নগরের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী জনসভায় চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বক্তব্য শুরু করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি মঞ্চে উঠে বলেন, ‘অনারা ক্যান আছন (আপনারা কেমন আছেন)?’এ সময় সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা একযোগে জবাব দেন, ‘ভালা আছি (ভালো আছি)’।রোববার (২৫ জানুয়ারি) দুপুরে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন,“আজ আমরা সবাই একটি পরিবর্তনের লক্ষ্যে একত্রিত হয়েছি। এই সেই চট্টগ্রাম, যেখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং যেখানে তিনি শহীদ হয়েছেন। এই চট্টগ্রামের সঙ্গে আমার ও আমার পরিবারের আবেগের সম্পর্ক রয়েছে।”তিনি বলেন, “আমরা যতই উন্নয়ন পরিকল্পনা করি না কেন, যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকে এবং দুর্নীতি দমন করা না যায়, তবে কোনো পরিকল্পনাই সফল হবে না। অতীতে বিএনপি এই দুই বিষয়ে সফলতা দেখিয়েছে।”দুর্নীতি ও আইনশৃঙ্খলা বিষয়ে অঙ্গীকার তারেক রহমান বলেন, “বিএনপি সরকার গঠন করতে পারলে যেকোনো মূল্যে দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে। অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আইন সবার জন্য সমান।”তিনি আরও বলেন, “দেশের জনগণ পাশে থাকলে কঠোর হাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে, যাতে সাধারণ মানুষ নিরাপদে চলাফেরা করতে পারে এবং নির্বিঘ্নে জীবিকা নির্বাহ করতে পারে।”চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার ঘোষণা বিএনপির চেয়ারম্যান বলেন, “আগামী ১২ তারিখের নির্বাচনে আপনাদের সমর্থনে সরকার গঠন করতে পারলে চট্টগ্রামকে দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলা হবে। এর মাধ্যমে লাখ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং এখান থেকেই দেশের ব্যবসা-বাণিজ্য পরিচালিত হবে।”তিনি বলেন, “বিগত ১৫ বছরে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। অথচ দেশনেত্রী খালেদা জিয়া এ উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু সময়ের অভাবে তা সম্পন্ন করতে পারেননি।”শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পরিকল্পনা তারেক রহমান জানান, ক্ষমতায় গেলে বিএনপি শিক্ষা ব্যবস্থা এমনভাবে ঢেলে সাজাবে, যাতে পড়াশোনা শেষে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সারাদেশে ১ লাখ হেলথ কেয়ার সেন্টার স্থাপন করা হবে।তিনি বলেন, “নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে, যাতে সহজে ঋণ সুবিধা পাওয়া যায়।”জলাবদ্ধতা নিরসন ও ইপিজেড সম্প্রসারণ তারেক রহমান বলেন, চট্টগ্রামসহ সারাদেশে জলাবদ্ধতা নিরসনে খাল খনন কর্মসূচি পুনরায় চালু করা হবে। পাশাপাশি ইপিজেডের সংখ্যা বাড়ানো হবে।সমাবেশের সভাপতিত্ব ও উপস্থিত নেতৃবৃন্দ নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে জনসভা পরিচালনা করেন সদস্যসচিব নাজিমুর রহমান।এতে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন, কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম, নগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।চট্টগ্রামের ১৬টি আসনের বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান। জনসভা শেষে তিনি ধানের শীষ প্রতীক হাতে তুলে দেন প্রার্থীদের।তারেক রহমান বলেন, “গত ১৫ বছরে মানুষ ভোট দিতে পারেনি। এখন ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপিকে যদি তার পরিকল্পনা বাস্তবায়ন করতে হয়, তবে জনগণের সমর্থন দরকার। ভোট দিতে হবে।”

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সাতকানিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ
দীর্ঘ ১৩ বছর ধরে বিনা বেতনে মানবেতর জীবনযাপন করছেন তিন পার্বত্য চট্টগ্রাম
আগামীকাল লালদিঘী ময়দান জনসমুদ্রে পরিণত হবে : মুহাম্মদ শাহজাহান
চাটখিলে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা
সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত
সুনামগঞ্জের শান্তিগঞ্জের দেবগ্রামে কারেন্টের তার থেকে আগুন লেগে তিনটি পরিবারের বসতভিটা পুড়ে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কুড়িগ্রামে প্রতিবন্ধী নারী সাত মাসের অন্তঃসত্তা।
ইতালির মিলান লোম্বার্দিয়া জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে মাদারীপুর রাজৈর ২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়াকে ফুলেল শুভেচ্ছা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

You cannot copy content of this page