৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ কণ্ঠশিল্পী ইফতিকে নিয়ে মানহানিকর পোস্ট কমবার প্রতিবাদ চট্টগ্রামের আগ্রাবাদে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১৩ মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের দিরাইয়ের পিয়াইন নদীতে খেয়া পারাপারের সময় নৌকাডুবি আহত ১০ জন চট্টগ্রামের খুলশীতে সরকারি খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ৩ চট্টগ্রামে মন্দির দখলকে কেন্দ্র করে ইসকন ও সাধারন সনাতনীদের সংঘর্ষ, আহত ৪ মশার রাজত্বে বন্দরনগরী: চকবাজার-পাঠানটুলীতে ডেঙ্গু-চিকুনগুনিয়ার তীব্র আতঙ্ক সাতকানিয়ায় কৃষিজমি ও পাহাড় কাটার দায়ে ৩ জনের কারাদণ্ড সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসে হাউসবোটের ইঞ্জিনে পড়ে এক এসআই এর কন্যার মৃ’ত্যু
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

বিশ্বব্যাপী মজলুম গাজাবাসী আহুত হরতালের সমর্থনে দেবীদ্বারে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি >>> বিশ্বব্যাপী মজলুম গাজাবাসী আহুত হরতালের সমর্থনে গাজায় চলমান ইতিহাসের নৃশংসতম গণহত্যার প্রতিবাদে দখলদার ইসরাইলী আগ্রাসন,নারী শিশু হত্যা ও হামলা বন্ধের দাবিতে ও মসজিদুল আকসার পবিত্রতা রক্ষাতে কুমিল্লার দেবিদ্বারের নিউ মার্কেট চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবীদ্বার উপজেলা শাখা।
গতকাল ৭ ই এপ্রিল রোজ সোমবার বিকাল তিনটায় নিউমার্কেট চত্বরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমির মাওলানা শহিদুল ইসলামের সভাপতিত্বে ও পৌর শাখা জামায়াতের আমীর ফেরদৌসের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব সাইফুল ইসলাম শহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারী মাওলানা রুহুল আমিন খাঁন ও পৌর শাখা জামায়াতের সেক্রেটারী জনাব ক্বারী মোঃ অলিউল্লাহ্। স্থানীয় নির্বাচনে সুবিল ইউনিয়ন জামায়াতে ইসলামীর মনোনীত পদপ্রার্থী মাওলানা তাজুল ইসলাম ও ১৬ নং মোহনপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর মনোনীত পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম খাঁন মিজান,ওয়াহেদপুর সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ও মালদ্বীপস্থ দেবীদ্বার প্রবাসী কল্যাণ ফোরামের সাধারণ সম্পাদক প্রবাসী ব্যবসায়ী জনাব ফারুক আহমেদ মোল্লা প্রমুখ। বক্তারা গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন, শিশু ও নারীসহ নিরীহ মানুষের হত্যাযজ্ঞ, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংসের নিন্দা জানিয়ে একে নির্মম গণহত্যা বলে অভিহিত করেন। তারা ইসরায়েলের সকল পণ্য বয়কটের আহ্বান জানান এবং বিশ্ব সম্প্রদায়ের প্রতি অবিলম্বে এ গণহত্যা বন্ধের দাবি তোলেন।এছাড়াও বক্তারা বিশ্বের সকল মুসলিমকে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এ সময় দেবিদ্বার উপজেলা ইসলামী ছাত্রশিবির ও উপজেলা জামায়াতে ইসলামীর ও অসংখ্য মুসলিম তৌহিদী জনতা মিছিলি অংশগ্রহণ করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page