৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রবাসে ও থেমে নেই ফুটবলপ্রেমীরা বাংলাদেশ ফোরাম মালদ্বীপের উদ্যোগে ফুটসাল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত। নেছারাবাদে আইডিয়াল ইনস্টিটিউট এর শুভ উদ্বোধন চাটখিলে ৫ দফা দাবিতে সরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের দর্পণ – আবু সুফিয়ান বেতন কমিশনের প্রজ্ঞাপন জারী ও কার্যকরের দাবীতে সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ চট্টগ্রাম ইউনিট শাখার সমাবেশ নরসিংদীর শাহেপ্রতাব মোড়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমি নিয়ে সংঘর্ষ, বহিরাগত ব্যক্তিদের হামলায় আহত দুই পটিয়া যুবলীগ নেতা সায়েম গ্রেফতার। বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুনামগঞ্জে দোয়া-মিলাদ মাহফিল অনুষ্টিত মাদক বিরোধী প্রচারণা বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ ক্যাম্পেইন
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • বিশিষ্টজনের সম্মানে চাটখিল পৌরসভা জামায়াতের ইফতার
  • বিশিষ্টজনের সম্মানে চাটখিল পৌরসভা জামায়াতের ইফতার

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    আনোয়ারুল আজিমঃচাটখিল (নোয়াখালী) প্রতিনিধি >>> সর্বক্ষেত্রে রাসূল (সা.)-এর আদর্শ অনুসরণ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মসলিশে শূরা সদস্য ও নোয়াখালী জেলা নায়েবে আমীর মাওলানা নিজাম উদ্দিন ফারুক।শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় নোয়াখালীর চাটখিল উপজেলার পৌরবাজারের একটি হল রুমে পৌরসভা জামায়াতের উদ্যোগে বিশিষ্টজনদের সম্মানে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।নিজাম উদ্দিন ফারুক বলেন, ‘রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, যে কারণে এমাসটি সম্মানিত মাস। লাইলাতুল কদরের রাতে কোরআন নাজিল হয়েছে, যে কারণে সেই রাত হাজার মাসের চেয়েও উত্তম। দিকভ্রান্ত মানবতাকে সঠিক দিশা দেওয়য়ার জন্য কোরআন নিয়ে গবেষণার বিকল্প নেই। ব্যক্তি, পরিবার, রাষ্ট্রে ও আন্তর্জাতিক পরিমন্ডল কোরআন দিয়ে সাজানোর বিকল্প নেই।তিনি আরো বলেন, ‘মানুষ রচিত সকল আইনের ওপর কোরআনকে স্থান দেওয়ার জন্য যুগে যুগে নবী রাসুল ও পয়গম্বরদের পাঠানো হয়েছিল। কোরআন প্রতিষ্ঠার এই পথ সহজ নয়। যুগে যুগে নবী-রাসূল ও পয়গম্বরদের জীবন দিয়ে এর মূল্য দিতে হয়েছে। কোরআন ঘরে ঘরে রেখে দেওয়ার জন্য আসেনি। কোরআন এসছে পাঠ করার জন্য, কোরআনকে গবেষণা করার জন্য, কোরআনকে ধারণ করার জন্য, এবং কোরআনের আলোকে সমাজ প্রতিষ্ঠা করার জন্য। কোরআনের আলোকে সমাজ বিনির্মান করা গেলে আল্লাহর সাহায্য ও বিজয় আসবেই ইনশাআল্লাহ।’বাংলাদেশ জামায়াতে ইসলমী চাটখিল পৌরসভার সেক্রেটারি মাস্টার শাফায়াত হোসেনের সঞ্চালনায় পৌরসভা আমীর মাওলানা আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জামায়াতের নোয়াখালী জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্যাহ, বিএমএর নোয়াখালী জেলার সাবেক সভাপতি ডা. এমএ নোমান, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা ওমর ফারুক, পৌরসভা জামায়াতের নায়েবে আমীর মাওলানা রাকিব উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের চাটখিল উপজেলা সহসভাপতি মাওলানা সামছুল আলম প্রমুখ।অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page