১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
এনসিপির ‘চমক’ ম্লান, চট্টগ্রামে এনসিপি’র যোগদান অনুষ্ঠানে ়আসেননি মনজুর দ্বিতীয় দিন শেষে চাপে বাংলাদেশ মিরপুর টেস্ উখিয়া সীমান্তে র‍্যাবের বড় অভিযান: বাঁশঝাড় থেকে ২.৫ লাখ পিস ইয়াবা উদ্ধার সোনাদিয়ায় প্রশাসনের উচ্ছেদ অভিযান: ২০টি রিসোর্ট গুঁড়িয়ে জমি পুনরুদ্ধার। “মা দিবস” পাহাড় থেকে আনা ১৫০ রাউন্ড গুলিসহ চট্টগ্রামে গ্রেপ্তার ২ গাজীপুরে পাঁচ খুন: স্ত্রী-সন্তানদের হত্যা করে স্বজনকে ফোন ফুরকানের চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৩ ছাতকে এক রাতেই শেষ হুশিয়ার আলীর স্বপ্ন—বিষে প্রাণ গেল ১৫০০ মোরগ, ক্ষতি ছাড়াল ৩.৫ লাক টাকার মত। সাতকানিয়ায় চট্টগ্রাম মহিলা ক্লাবের উদ্যোগে মানবিক সহায়তা প্রদান
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

বিএনপির মনোনয়নপত্র দাখিল করলেন অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু লালমনিরহাট – ৩

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ ফারুক হোসেন আদিতমারী প্রতিনিধি (লালমনিরহাট) >>> আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে লালমনিরহাট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন।আজ সোমবার (২৯ ডিসেম্বর) তিনি লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় জেলা প্রশাসক কার্যালয় চত্বর ও আশপাশের এলাকায় বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে উৎসব পরিবেশের সৃষ্টি হয়।মনোনয়নপত্র দাখিল উপলক্ষে সকাল থেকেই লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমবেত হন। তারা দলীয় ও জাতীয় পতাকা হাতে নিয়ে নানা স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন।মনোনয়নপত্র জমাদান শেষে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু উপস্থিত সাংবাদিক ও নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বলেন, “এই নির্বাচন কেবল একটি আসনের নির্বাচন নয়; এটি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অংশ। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।”তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেশের জন্য অত্যন্ত জরুরি। জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে বলেও তিনি উল্লেখ করেন। এ সময় তিনি সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে জেলা প্রশাসক কার্যালয় এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। পুরো কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।উল্লেখ্য, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু লালমনিরহাটের রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ও পরিচিত একজন নেতা। জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি কেন্দ্রীয় পর্যায়ে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি। স্থানীয় পর্যায়ে তাঁর সাংগঠনিক দক্ষতা ও জনপ্রিয়তা রয়েছে বলে দাবি করেন দলীয় নেতাকর্মীরা।মনোনয়নপত্র দাখিলকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে লালমনিরহাট-৩ আসনে ধানের শীষের বিজয়ের মাধ্যমে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page