২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের বুড়িস্থল এলাকায় এক শিশুকে ধর্ষনের ঘটনায় জনতা গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা শাল্লার উজানগাঁও গ্রামের রুপ মিয়ার বসতঘর থেকে বিট্রিশ আমলের লোহার পিলার(মেগনেট) উদ্ধার চট্টগ্রামে নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত গুলি উদ্ধার নগরকান্দায় সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ ঘোষণা সারাদেশে আলোচিত ‘হানি ট্র্যাপ’: চট্টগ্রামে চক্রের দুই সদস্য গ্রেপ্তার সাতকানিয়ায় কৃত্রিম জলাবদ্ধতা ও জনদুর্ভোগ নিরসনের দাবিতে মানববন্ধন রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার জামালগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও এ্যসিল্যান্ডের বদলী জনিত বিদায় অনুষ্ঠান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নগরকান্দা সফর: শোকসন্তপ্ত পরিবারে সমবেদনা, সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও উঠান বৈঠকে অংশগ্রহণ
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

বার্ষিক গণশুনানি ও পোস্টাল ভোটদান পদ্ধতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি >>> মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনে বার্ষিক গণশুনানি ২০২৫ ও পোস্টালে ভোটদান পদ্ধতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ২০ জানুয়ারী দুপুর ১২ টায় হাইকমিশন হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর হাইকমিশনার জনাব ড. মো. নাজমুল ইসলাম।মতবিনিময় সভার শুরুতে হাইকমিশনের কনস্যুলার সহকারী জনাব এবাদ উল্লাহ কনস্যুলার উইং-এর ২০২৫ সালের সার্বিক কার্যক্রমের চিত্র তুলে ধরেন। এরপর আমন্ত্রিত প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে কনস্যুলার-সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও প্রশ্ন উপস্থাপন করা হয়।পরবর্তীতে হাইকমিশনের কল্যাণ সহকারী জনাব আল মামুন পাঠান হাইকমিশনের ২০২৫ সালের শ্রম উইং-এর কাজের সারসংক্ষেপ উপস্থাপন করেন। এ সময় প্রবাসীরা শ্রম উইং-বিষয়ক বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন।সভায় উত্থাপিত সকল প্রশ্নের উত্তর প্রদান করেন হাইকমিশনের কাউন্সেলর জনাব মো. সোহেল পারভেজ। এছাড়াও সভায় পোস্টাল ভোটদান পদ্ধতি নিয়েও তিনি বিস্তারিত আলোচনা করেন।সবশেষে প্রধান অতিথির বক্তব্যে মান্যবর হাইকমিশনার প্রবাসী বাংলাদেশিদের সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস পুনর্ব্যক্ত করেন। তিনি বর্তমানে মালদ্বীপে প্রবাসীদের বৈধকরণ প্রক্রিয়া চলমান থাকায় সবাইকে এ সুযোগ যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান। পাশাপাশি তিনি মালদ্বীপের স্থানীয় আইন-কানুন মেনে চলা, সঠিক প্রক্রিয়ায় পোস্টাল ভোট প্রদান, মিলেমিশে বসবাস এবং ফ্রি ভিসায় মালদ্বীপে না আসার বিষয়ে সবাইকে সতর্ক করেন।সভায় প্রশ্নোত্তর পর্বে প্রবাসীদের পক্ষ থেকে মালদ্বীপে বাংলাদেশের ব্যাংক শাখা খোলার দাবি জানানো হয়, যাতে প্রবাসীরা স্থানীয় মুদ্রায় বৈধভাবে অর্থ প্রেরণ করতে পারেন। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বি এন পির সভাপতি মোঃ খলিলুর রহমান বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখার সভাপতি মোঃ আলমগীর সিকদার সহ কমিশনারের সকল কর্মকর্তা প্রবাসী সাংবাদিকবৃন্দ অসংখ্য প্রবাসী ব্যবসায়ী ও প্রবাসী পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page