২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রতিভা বিকাশে সুযোগ পেলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও বিশ্বজয় করতে পারে: চট্টগ্রামের ডিসি পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ। মহেশখালীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অসহায় বৃদ্ধার জন্য প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের ঘর উদ্বোধন কর্ণফুলী ড্রেজিং: ব্যয় সাড়ে চার গুণ বাড়লেও বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ দেওয়ানগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা আটক পটিয়ায় ৪দিন ব্যাপি রাস উৎসবে সাংসদ আলহাজ্ব এনামুল হক। মহেশখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাতকানিয়ায় প্রশাসনের সঙ্গে এমপির মতবিনিময় ফিল সিমন্সের ভবিষ্যৎ নিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে সিদ্ধান্ত আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

বাগাতিপাড়ায় মাদকবিরোধী অভিযান, তিনজনের জেল-জরিমানা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

খাদেমুল ইসলাম,বাগাতিপাড়া,নাটোর >>> নাটোরের বাগাতিপাড়ায় মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের অপরাধে তিনজনকে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজন এ দণ্ড প্রদান করেন।জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর কার্যালয়ের উপপরিদর্শক আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি চৌকস দল বাগাতিপাড়া-লালপুর সীমান্তের ইউএনও পার্ক এলাকায় অভিযান চালায়। অভিযানে ফাগুয়ারদিয়া ইউনিয়নের পাচুরিয়া গ্রামের গোলাম রসুল (৬৩), সান্যালপাড়া গ্রামের মনসুর আলী (৬০) এবং বাগাতিপাড়া পৌর এলাকার ঘোরলাজ গ্রামের বশির (৩২)-কে মাদক সেবন ও সংরক্ষণের অভিযোগে আটক করা হয়।পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(৫) ধারা অনুযায়ী বশিরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, একই আইনের ৩৬(৫) ও ২১(১) ধারায় গোলাম রসুলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং ৩৬(৫) ধারায় মনসুর আলীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।পরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজনের উপস্থিতিতে জব্দ করা গাঁজা জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।অভিযান পরিচালনাকারী উপপরিদর্শক আবুল কালাম আজাদ জানান, উপজেলা প্রশাসনের সহযোগিতায় মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। তিনি বলেন, “মাদক নির্মূলে সকলের সহযোগিতা প্রয়োজন। কেউ মাদক সংক্রান্ত কোনো তথ্য জানলে প্রশাসনকে অবহিত করার অনুরোধ করছি।”

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page