৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম বন্দরে কার্যক্রম শুরু, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ধর্মঘট স্থগিত চট্টগ্রামে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন,৬ শতাধিক কেন্দ্র ঝুঁকিপূর্ণ ৪০০ গজের ভিতর সাধারণ ভোটারদের মোবাইল ব্যবহার নিয়ে কঠোর নির্দেশনা পটিয়ায় হৃদয় নামের এক তরুণের আত্মহত্যা। চট্টগ্রাম-১১ আসনে দাঁড়ি পাল্লার সমর্থনে নারী মিছিলে মহিলাদের ঢল চট্টগ্রাম বন্দর সচল রাখতে সরকার কঠোর হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে প্রচারণায় ব্যস্ত প্রার্থী ও সমর্থকরা অচল চট্টগ্রাম বন্দর, সংকটে জাতীয় অর্থনীতি, মূক্তি কিভাবে! সাতকানিয়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ ২ সন্ত্রাসী আটক চট্টগ্রামে পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> দেশজুড়ে >> শীর্ষ সংবাদ >> সিলেব্রিটি >> সোস্যাল মিডিয়া
  • বাখমুতে সেনাবাহিনীর অগ্রসর হওয়ার প্রশংসা জেলেনস্কির ॥ হামলা প্রতিহতের দাবি রাশিয়ার
  • বাখমুতে সেনাবাহিনীর অগ্রসর হওয়ার প্রশংসা জেলেনস্কির ॥ হামলা প্রতিহতের দাবি রাশিয়ার

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    নিজস্ব প্রতিবেদক>>>

    কিয়েভ (ইউক্রেন), ৬ জুন, ২০২৩ (বাসস ডেস্ক) : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বিধ্বস্ত বাখমুত শহরের কাছে এগিয়ে যাওয়ায় তার সৈন্যদের প্রশংসা করেছেন।অন্যদিকে রাশিয়া দাবি করেছে, তারা বড়ো ধরনের হামলা প্রতিহত করেছে।পোপ ফ্রান্সিসের শান্তির দূত ইতালিয়ান কার্ডিনাল মাটিও ঝুপি দুদিনের আলোচনার উদ্দেশ্যে কিয়েভ পৌঁছানোর প্রেক্ষাপটে সোমবার উভয়পক্ষ এ পাল্টাপাল্টি দাবি করলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, সাবাশ যোদ্ধারা! আমরা দেখছি সেখানে আমরা যে পদক্ষেপই নিই রাশিয়া কেমন হিস্টোরিয়া গ্রস্তের মতন আচরণ করে। শত্রুরা জানে ইউক্রেন জিতবে।এর আগে ইউক্রেনের ডেপুটি প্রতিরক্ষা মন্ত্রী গানা মালইয়ার যুদ্ধক্ষেত্রে কিছু অগ্রগতির উল্লেখ করেছিলেন।তিনি বলেছেন, বাখমুত এখনও শত্রুতার মূল কেন্দ্র রয়ে গেছে। আমরা সেখানে ব্যাপকভাবে অগ্রসর হচ্ছি।রাশিয়া মে মাসে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুত নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছিল।ইউক্রেন বলেছে, তারা বাখমুতের পুন:নিয়ন্ত্রণ নিতে বড়ো ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে।তবে এ হামলা কবে নাগাদ শুরু করবে ইউক্রেন সে সম্পর্কে কিছু বলেনি।
    এদিকে সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রবিবার ইউক্রেন দক্ষিণাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের পাঁচটি সেক্টরে বড়ো ধরনের হামলা চালিয়েছে। এ হামলা প্রতিহত করা হয়েছে। এছাড়া দেড় হাজার সৈন্য নিহত এবং একশরও বেশি সশস্ত্র যান ধ্বংস হয়েছে

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page