২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
গলাচিপায় বেশি দামে তেল বিক্রি: দুই ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা। চসিক নির্বাচনে শামসুজ্জামান হেলালীকে মেয়র প্রার্থী ঘোষনা করল জামায়াত সাতকানিয়ায় পরীক্ষার্থীদের পাশে বিএনপি নেতা মো. রাশেদ উদ্দিন সাতকানিয়া ব্যবসায়ী মিজান হত্যা মামলার প্রধান আসামি গিয়াস র‌্যাবের জালে মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা ন্যায্য পাওনার দাবিতে সিসিসিআই কর্মকর্তার আবেদন চট্টগ্রাম সিটি কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত পটিয়ায় জমির বিরোধ নিয়ে চাচাতো ভাইের হাতে জেঠা তো ভাই খুন। সাতকানিয়ায় বন গবেষণা কেন্দ্রের হাহাকার অর্ধেকের বেশি জমিই দখলে দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি চাটখিলে অকটেন মজুদের অপরাধে জামায়াতের ২ নেতা আটক
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

বাকলিয়ায় সিডিএর উচ্ছেদ অভিযান, ৫ ভবন মালিককে ২২ লাখ টাকা জরিমানা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স >>> চট্টগ্রাম নগরীর বাকলিয়াস্থ মিয়াখান নগর এলাকায় চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের (সিডিএ) অথরাইজড -১ বিভাগের উদ্যোগে পরিচালিত উচ্ছেদ অভিযানে ৫টি ভবন মালিককে ২২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।সিডিএ সূত্র জানিয়েছে, সোমবার সকাল ১১টা থেকে চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এই সময় নকশা অনুমোদনের সময় ছেড়ে দেয়া জায়গা খালি না রেখে ভবন নির্মাণ করায় ৫ জন ভবন মালিককে ২২ লক্ষ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ও জরিমানা হিসেবে আদায় করা হয়। তাদেরকে আগামী ৩০ দিনের মধ্যে তাদের ভবনের নকশা বহির্ভূত অংশ ভেঙে ফেলার নির্দেশ দেয়া হয়।উচ্ছেদ অভিযানে অথরাইজড অফিসার-১ কাজী কাদের নেওয়াজ টিপু, সহকারী অথরাইজড অফিসার ইলিয়াস আকতার, মোহাম্মদ ফারুক, পেশকার ফয়েজ আহমেদ, ইমারত পরিদর্শক আব্দুর রশীদ, মোহাম্মদ দেলোয়ার হোসেন, নওশার গনি, কামরুল হক চৌধুরী, লিটন চন্দ্র দাস, মিথু চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও সিডিএ সূত্র জানিয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page