মোঃ সোহেল রানা,বান্দরবান প্রতিনিধি >>> বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে মিয়ানমারের সীমান্ত রক্ষীবাহিনী (বিজিপি)–এর চার সদস্য এবং জান্তা সেনাবাহিনীর একজন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।রবিবার (২৩ নভেম্বর) দুপুরে ঘুমধুম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ৪২ নম্বর সীমান্ত পিলারের সংলগ্ন গাছবুনিয়া পাড়ায় তাদের আটক করা হয়।সূত্র জানায়, রবিবার দুপুরে ৩৪ বিজিবি–এর মংজয়পাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৪২ থেকে প্রায় ১.৫ কিলোমিটার ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে পাঁচজন মিয়ানমার সেনা ও বিজিপি সদস্য স্থানীয় পাড়াবাসীর কাছে আশ্রয় নেন। বিষয়টি জানাজানি হলে ৩৪ বিজিবি–এর মংজয়পাড়া বিওপির টহল দল সেখানে গিয়ে তাদের আটক করে বিওপিতে নিয়ে আসে।আটক ব্যক্তিরা হলেন,কো কো সাইন (৩৫), সেকেন্ড ইন্সপেক্টর, বিজিপি; বাসিন্দা: মোমেক শহর, শান রাজ্য, মিয়ানমার সোয়ে থু রা (৩৮), সদস্য, বিজিপি; বাসিন্দা: প্যান তানাউ শহর, আয়েয়ারাবাদি রাজ্য অং সান হতু (২৫), সদস্য, বিজিপি; বাসিন্দা: মাগাতুতাও শহর, আয়েয়ারাবাদি রাজ্য কিয়াও জায়ের লিন (৩২), সদস্য, বিজিপি; বাসিন্দা: আয়েয়ারাবাদি রাজ্য মিন মিন ওও (৪১), সদস্য, জান্তা সেনাবাহিনী; বাসিন্দা: ইয়াঙ্গুন রাজ্য এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক বলেন, “মিয়ানমার সেনা ও বিজিপি সদস্যদের আটকের বিষয়ে আমরা অবগত আছি। তবে এখনো তাঁদের থানায় হস্তান্তর করা হয়নি। হস্তান্তর করা হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে অবহিত করেন ।











মন্তব্য