২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা। সুনামগঞ্জের বুড়িস্থল এলাকায় এক শিশুকে ধর্ষনের ঘটনায় জনতা গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা শাল্লার উজানগাঁও গ্রামের রুপ মিয়ার বসতঘর থেকে বিট্রিশ আমলের লোহার পিলার(মেগনেট) উদ্ধার চট্টগ্রামে নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত গুলি উদ্ধার নগরকান্দায় সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ ঘোষণা সারাদেশে আলোচিত ‘হানি ট্র্যাপ’: চট্টগ্রামে চক্রের দুই সদস্য গ্রেপ্তার সাতকানিয়ায় কৃত্রিম জলাবদ্ধতা ও জনদুর্ভোগ নিরসনের দাবিতে মানববন্ধন রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার জামালগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও এ্যসিল্যান্ডের বদলী জনিত বিদায় অনুষ্ঠান
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

বাঁশখালীর প্রধান সড়কে ভয়াবহ যানজট, ২ কিমি জ্যামে অ্যাম্বুলেন্স আটকে ভোগান্তি,দিশেহারা হাজারো যাত্রী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনিছুর রহমান নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম >>> চট্টগ্রাম জেলার বাঁশখালীর প্রধান সড়কে আবারও তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার , ৩ অক্টোবর ২০২৫ইং তারিখ বিকাল থেকে গুনাগরী খাসমহল চৌমুহনী থেকে শুরু করে দক্ষিণে কালীপুর স্কুল পর্যন্ত প্রায় ২ কিলোমিটার এবং চৌমুহনী থেকে উত্তর দিকে সাহেবের হাট পর্যন্ত প্রায় ২ কিলোমিটার দীর্ঘ এলাকায় হাজারো ছোট-বড় পরিবহন আটকে থাকায় সাধারণ যাত্রী ও পথচারীদের নাভিশ্বাস উঠেছে। বিশেষ করে এই দীর্ঘ জ্যামের কারণে আটকে পড়েছে জরুরী রোগী বহনকারী অ্যাম্বুলেন্সও, যা জনদুর্ভোগকে চরমে পৌঁছে দিয়েছে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গুনাগরী খাসমহল চৌমুহনী এলাকায় বাঁশখালীর প্রধান সড়কের সরু অংশ, যত্রতত্র গাড়ি পার্কিং এবং অবৈধ সিএনজি-অটোরিকশার দৌরাত্ম্যের কারণে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। শুক্রবার সপ্তাহের শেষ দিন হওয়ায় যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যায়। এর ফলে গুনাগরী থেকে কালীপুর স্কুল পর্যন্ত ২ কিলোমিটার দীর্ঘ এলাকায় পথচারীরাও হাঁটার জায়গা না পেয়ে চরম দুর্ভোগের শিকার হন। অন্যদিকে, উত্তর দিকে সাহেবের হাট পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এলাকা জুড়ে আটকে আছে প্রায় হাজার খানেক ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাস, মালবাহী ট্রাক এবং অন্যান্য পরিবহন।এই দীর্ঘ যানজটে আটকে থাকা শত শত যাত্রী নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে না পেরে অসহায় হয়ে পড়েছেন। সময়মতো অফিস, পরীক্ষা কিংবা চিকিৎসকের কাছে যাওয়া সম্ভব হচ্ছে না অনেকের।সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, জ্যামের কারণে সড়কের মাঝখানে বেশ কয়েকটি জরুরী অ্যাম্বুলেন্স দীর্ঘ সময় ধরে আটকে থাকে। এর মধ্যে থাকা গুরুতর রোগীদের নিয়ে চরম উৎকণ্ঠায় পড়েন রোগীর স্বজনরা। স্থানীয়রা জানান, যানজট এমন পর্যায়ে পৌঁছেছে যে অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দেও তা একচুল নড়ানো সম্ভব হয়নি। জীবনের ঝুঁকি নিয়ে এসব অ্যাম্বুলেন্সকে শেষ পর্যন্ত উল্টো পথে যাওয়ার চেষ্টা করতে দেখা যায়।বাশখালী প্রধান সড়কের এই তীব্র যানজটের মূল কারণ হিসেবে সড়কটির অতিরিক্ত সরুতা, বিভিন্ন বাজারে ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা তৈরি, বাস স্ট্যান্ড না থাকায় সড়কের উপর যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানামা এবং লাইসেন্সবিহীন সিএনজি-অটোরিকশার লাগামহীন চলাচলকে দায়ী করছেন সচেতন মহল। কর্তব্যরত ট্রাফিক পুলিশকে যানজট নিরসনে হিমশিম খেতে দেখা যায়। বারবার এই সড়কের সম্প্রসারণের দাবি উঠলেও দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিয়ে সাধারণ মানুষের ভোগান্তি কমানো এবং বিশেষত জরুরী অ্যাম্বুলেন্স চলাচলের পথ সুগম করার জন্য স্থানীয় প্রশাসন ও সড়ক কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page