১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

বাঁশখালীতে ৪০ লিটার চোলাইমদ উদ্ধার, আটক ২

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ।। চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে পৌরসভাধীন উত্তর জলদী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বাঁশখালী থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে উত্তর জলদী (২নং ওয়ার্ড) এলাকায় অভিযান চালায় পুলিশের একটি টিম। অভিযানে হাতেনাতে আটক করা হয় জয়সেন বড়ুয়ার স্ত্রী শেফালী বড়ুয়া প্রকাশ লিপি (৫০) এবং মৃত বিমল কান্তি বড়ুয়ার পুত্র দিপায়ন বড়ুয়াকে (৫১)। এ সময় তাদের হেফাজতে থাকা ৪০ লিটার চোলাইমদ উদ্ধার করে পুলিশ।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ জানান যে, এলাকাকে মাদক মুক্ত রাখতে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদ জব্দ করা হয়েছে।মাদক নির্মূলে পুলিশের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page