৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মাদক ও চুরি বিরোধী সুনামগঞ্জের তিনটি ইউনিয়নবাসির আয়োজনে প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত বর্তমান বিদ্যুৎ সংকট আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত বিদ্যুৎ প্রকল্প স্থাপন করার কারনে সৃষ্টি হয়েছে —ব্যারিস্টার খোকন এমপি টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেল ফরিদপুরের সেনা সদস্য তিতাসের তুমি আমাকে ভালোবেসে ক্ষমা করে দিও মহেশখালীতে নতুন কুঁড়ি স্পোর্টস( সিজন ২) শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত চকরিয়ায় হোটেল-রেস্টুরেন্টে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম মনিটরিং রামুতে মাতৃপুষ্টি সহায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জামালপুরে নারিকেল গাছে উঠে বিপাকে চোর, উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস মা-শিশুর স্বাস্থ্য সুরক্ষায় নাগেশ্বরীতে ১৪০ স্বাস্থ্যকর্মীকে প্রশিক্ষণ চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার’ নির্বাচিত হলেন এসআই জহির আমিন
আন্তর্জাতিক:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
     
             

বাঁশখালীতে সংস্কার আন্দোলনের মানববন্ধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

ইমরান আহমদ >>> বাঁশখালীকে উপকূলীয় উন্নয়নের রোল মডেল গড়তে প্রধান সড়ক চার লেনে উন্নীত করার দাবি; শিক্ষা, স্বাস্থ্য ও নদী রক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান বাঁশখালীতে সংস্কার আন্দোলনের ব্যানারে উন্নয়নের জোরালো সুর চট্টগ্রামের বাঁশখালীতে বহুমুখী উন্নয়ন দাবিতে “বাঁশখালী সংস্কার আন্দোলন”-এর উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে বিপুলসংখ্যক জনসাধারণ, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, সমাজকর্মী এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুহাম্মদ ফোরকানুল হক, মুহাম্মদ নেজাম উদ্দিন, আবু নাসের মুহাম্মদ তারেক, মহিউদ্দিন পিংকু, মুহাম্মদ ইমতিয়াজ, মোঃ হানিফ, ফাহিম, আব্দুর রহমান, ইমরান সিকদার, ইয়াদুল করিম, মুহাম্মদ জামাল উদ্দিন ও আনোয়ার হোসেনসহ আরও অনেকে। তারা সবাই বাঁশখালীর সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।বক্তারা বলেন, বাঁশখালী আজও নানামুখী বঞ্চনার ছায়ায় ঢাকা। দীর্ঘদিন ধরে উপেক্ষিত রয়েছে অবকাঠামো উন্নয়ন, উপকূলীয় নিরাপত্তা, মানসম্মত শিক্ষা ও আধুনিক স্বাস্থ্যসেবা। তারা এসব সমস্যার অবসানে অবিলম্বে সরকারি সদিচ্ছা ও কার্যকর উদ্যোগ দাবি করেন।প্রধান বক্তা তৌহিদুল ইসলাম আকবর বলেন,“বাঁশখালী শুধুই একটি উপজেলা নয়—এটি উপকূলীয় অর্থনীতির সম্ভাবনার দ্বার। অথচ প্রধান সড়ক এখনো সংকীর্ণ, ঝুঁকিপূর্ণ ও যানজটপ্রবণ।আনোয়ারা–বাঁশখালী–চকরিয়া–ঈদগাঁও হয়ে দক্ষিণ চট্টগ্রামকে জাতীয় প্রবাহে যুক্ত করা সড়কটি চার লেনে উন্নীত করাই এখন সময়ের দাবি।”তিনি আরও বলেন, “চার লেনের সড়ক হলে শুধু যাতায়াতের গতি বাড়বে না—শিল্প, কৃষি ও পর্যটনের বিকাশ হবে বহুগুণ। সরকারের খরচ কমবে, মানুষ পাবে নিরাপদ যাতায়াত ব্যবস্থা।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দাবিগুলোর প্রতি প্রশাসনের আন্তরিক দৃষ্টি আকর্ষণ করেই শান্তিপূর্ণ মানববন্ধনের পরিসমাপ্তি ঘটে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মাদক ও চুরি বিরোধী সুনামগঞ্জের তিনটি ইউনিয়নবাসির আয়োজনে প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত
বর্তমান বিদ্যুৎ সংকট আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত বিদ্যুৎ প্রকল্প স্থাপন করার কারনে সৃষ্টি হয়েছে —ব্যারিস্টার খোকন এমপি
টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেল ফরিদপুরের সেনা সদস্য তিতাসের
তুমি আমাকে ভালোবেসে ক্ষমা করে দিও
মহেশখালীতে নতুন কুঁড়ি স্পোর্টস( সিজন ২) শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
চকরিয়ায় হোটেল-রেস্টুরেন্টে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম মনিটরিং
রামুতে মাতৃপুষ্টি সহায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
জামালপুরে নারিকেল গাছে উঠে বিপাকে চোর, উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস

You cannot copy content of this page