২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অ্যামোনিয়া নেই, উৎপাদনও নেই—বন্ধ ডিএপি প্ল্যান্ট ইছামতি নদীর ভাঙন রোধে ব্লক স্থাপনের উদ্যোগ, রাঙ্গুনিয়ায় পরিদর্শন প্রতিনিধি দলের পটিয়ায় হামের টিকাদান শুরু। কুমিল্লার দেবিদ্বারে ওয়াহেদপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সেলাইমেশিন বিভিন্ন উপহার ও নগদ অর্থ বিতরণ। অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল চট্টগ্রামের ডিএপি সার কারখানা পানছড়িতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফল করতে সমন্বয় সভা অনুষ্ঠিত ঝড়ের ক্ষত মুছতে রেড ক্রিসেন্ট, আদিতমারীতে অসহায়দের পাশে মানবিক সহায়তা চট্টগ্রামে ৭ লাখ শিশুকে হাম-রুবেলা টিকা, শুরু ২০ মে ঈদগাহ দিঘির মালিকানা নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে গ্রামবাসীর সাংবাদিক সম্মেলন চাটখিলে এসএসসি/দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

বাঁশখালীতে পুলিশের উপস্থিতিতে গাছ নিধন ও লুটের অভিযোগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স >>> বাঁশখালীতে বাগানের শতাধিক গাছ কেটে সাবাড় করে দেওয়ার পাশাপাশি ওই গাছ পুলিশের উপস্থিতিতে লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম পূর্ব বৈলগাঁও এলাকায় গাছ নিধন ও লুটের ঘটনা ঘটে।জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নানের মালিকানাধীন বাগান থেকে লক্ষাধিক টাকা মূল্যের এসব গাছ কেটে লুট করে নিয়ে যান দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল থেকে ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ সিন্ডিকেট দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাগানে ঢুকে গাছ কাটতে শুরু করে। খবর পেয়ে স্থানীয়রা বাধা দিলে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও গাছ কাটা বন্ধে কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।বাগানের মালিকের ভাতিজা বোরহান উদ্দিন জানান, মুক্তিযোদ্ধা আবদুল মান্নান ও তার পরিবার বর্তমানে এলাকায় থাকেন না। এ সুযোগে স্থানীয় মিজান ও কামালের নেতৃত্বে একটি সিন্ডিকেট বারবার হুমকি দিয়ে গাছ কাটার চেষ্টা করে আসছিল। আজ সকালে তারা দলবল নিয়ে বাগানের শতাধিক গাছ কেটে নিয়ে যায়। আমরা পুলিশকে খবর দিলে এসআই আবুল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসেও আমাদের কোন সহায়তা করেনি। বরং পুলিশের উপস্থিতিতেই তারা ট্রাকে গাছগুলো তুলে নিয়ে যায়।রামদাস মুন্সিরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ তপন কুমার বাগচি জানান, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশের তুলনায় লোকজন বেশি হওয়ায় গাছগুলো আটকানো যায়নি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page