৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
স্বৈরাচার আওয়ামী লীগ সরকার দুর্নীতি করে জ্বালানি-বিদ্যুৎ খাত ধ্বংস করে দিয়েছে– শামা ওবায়েদ শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী  রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ এমবাপ্পের পেনাল্টি মিস ঘিরে বিতর্ক, শেষ মুহূর্তের সিদ্ধান্তে স্বস্তি রেফারি কাগজে চুক্তির সুখবর, মাঠে মোনাকোর কাছে পিএসজির হার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযান: বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার এবার কালবেলার সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিলেন এসিল্যান্ড সাতকানিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ দীর্ঘ ১৩ বছর ধরে বিনা বেতনে মানবেতর জীবনযাপন করছেন তিন পার্বত্য চট্টগ্রাম
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

বহুতল ভবনের দাবিতে প্রতিষ্ঠানে মানববন্ধন।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রৌমারী ( কুড়িগ্রাম) প্রতিনিধি >>> কুড়িগ্রামের রৌমারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে বহুতল ভবনের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা।শনিবার (৫ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার রৌমারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে এ মানববন্ধন করা হয়। এতে অংশ নেন প্রায় ৪০০ জন শিক্ষার্থীসহ শিক্ষকগণ।জানা যায়, রৌমারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজটি ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়। ২০১০ সালে এমপিওভুক্ত হয়। ২০২২ সালে কুড়িগ্রাম জেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (কারিগরী) নির্বাচিত হয় ও ২০২২, ২০২৩ওি ২০২৪ সালে পরপর তিনবার জেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের প্রধান নির্বাচিত হন অধ্যক্ষ এসএম হুমায়ুন কবির। ওই প্রতিষ্ঠানে বর্তমানে প্রি-ভোকেশনাল (ষষ্ঠ-অষ্টম শ্রেণি), এসএসসি ভোকেশনাল (নবম-দশম শ্রেণি), এইচএসসি (বিএমটি) একাদশ-দ্বাদশ শ্রেণি ও ৬ মাস মেয়াদি (৩৬০ ঘন্টা) বেসিক ট্রেড মোট ৮০০ জন শিক্ষার্থী পড়ালেখা করছেন।মানববন্ধনের বক্তব্য রাখেন রৌমারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এসএম হুমায়ুন কবির। তিনি বলেন, প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যবধি ২৪ বছরে বিভিন্ন দফতরে বহুতল বিশিষ্ট অ্যাকাডেমিক ভবন নির্মাণের জন্য আবেদন করেও কোনো সুফল মেলেনি। ৫ আগস্ট সরকার পতনের পর শিক্ষা মন্ত্রাণালয়ের দুই বিভাগ থেকে একাডেমিক ভবন নির্মাণের তালিকা চেয়ে একটি চিঠি ইস্যু করা হয়।তিনি আরো বলেন, আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অ্যাকাডেমিক ভবন নির্মাণের জন্য আবেদন করি। সে প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় দুই বিভাগের তালিকায় আমার প্রতিষ্ঠানটি শীর্ষে রেখে তালিকা পাঠান। শর্তানুযায়ি আমার প্রতিষ্ঠানটি প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত ও পাবলিক পরিক্ষা কেন্দ্র হিসেবে অগ্রাধিকার প্রাপ্ত। কিন্তু গত ৩০ জুলাই প্রকাশিত তালিকায় অজ্ঞাত কারণে প্রতিষ্ঠানটি বাদ পড়ে যায়। আমার প্রতিষ্ঠানে পর্যাপ্ত অবকাঠামো অন্য প্রতিষ্ঠানে ভেন্যু করে পরীক্ষা নিতে হয়। এতে ভেন্যু কেন্দ্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ব্যাঘাত ঘটে। অনতিবিলম্বে ওই প্রতিষ্ঠানে বহুতল ভবন নির্মাণের দাবি জানান তিনি।দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী শায়লা অন্তু বলেন, বহুতল ভবন না থাকায় প্রচন্ড গরমে টিন সেট কক্ষে আমাদেরকে গাদাগাদি করে ক্লাস করতে হয়। এ ছাড়া বর্ষা মৌসুমে টিনের চালা ফুটো থাকায় বৃষ্টির পানিতে বই-খাতা ভিজে যায়। আমরা ঠিকমতো ক্লাস করতে পারি না।আরো বলেন, আমাদের নিজের প্রতিষ্ঠানের পর্যাপ্ত অবকাঠামো না থাকায় অন্য প্রতিষ্ঠানে গিয়ে পরীক্ষা দিতে হয়। এতে আমাদের ভোগান্তির শিকার হতে হয়। তাই বহুতল ভবন নির্মাণের জন্য জোর দাবি জানাচ্ছি।মানববন্ধনে আরো বক্তব্য রাখেন রৌমারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক একরামুল হক, প্রভাষক আব্দুস শহিদ, শহিদুল ইসলাম ও শিক্ষার্থী হ্যাপী হায়দার, ময়না পারভীন, সোলায়মান আলী, শাকিব আল হাসন প্রমুখ।রৌমারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার বলেন, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষে কাছে জানানো হবে। যাতে দ্রুত ওই প্রতিষ্ঠানে একটি বহুতল ভবন নির্মাণ করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সাতকানিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ
দীর্ঘ ১৩ বছর ধরে বিনা বেতনে মানবেতর জীবনযাপন করছেন তিন পার্বত্য চট্টগ্রাম
আগামীকাল লালদিঘী ময়দান জনসমুদ্রে পরিণত হবে : মুহাম্মদ শাহজাহান
চাটখিলে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা
সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত
সুনামগঞ্জের শান্তিগঞ্জের দেবগ্রামে কারেন্টের তার থেকে আগুন লেগে তিনটি পরিবারের বসতভিটা পুড়ে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কুড়িগ্রামে প্রতিবন্ধী নারী সাত মাসের অন্তঃসত্তা।
ইতালির মিলান লোম্বার্দিয়া জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে মাদারীপুর রাজৈর ২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়াকে ফুলেল শুভেচ্ছা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

You cannot copy content of this page