১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আড়াইহাজারে অনুমোদন ও নবায়ন ছাড়াই চলছে ১৪ হাসপাতাল-ক্লিনিক, ঝুঁকিতে স্বাস্থ্যসেবা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ৫ লাখ টাকার উপরে বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার চরকালেখান ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাসির ভূঁইয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত নিয়ন্ত্রণহীন তিন চাকা: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনার শঙ্কা টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ পটিয়ায় আ,লীগ, যুবলীগের ৩জন গ্রেপ্তার। প্রকৃতির খেলা
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

বউ খুনের আসামি সঙ্গে নিয়ে ভোটের মাঠে ‘সিডিএ’ ছালাম

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক 

স্ত্রী হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণা করছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী আবদুচ ছালাম।মঙ্গলবার (১৯ ডিসেম্বর) চান্দগাঁও থানার সিঅ্যান্ডবি মোড়ে চট্টগ্রাম-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুচ ছালাম কেটলি মার্কায় প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধনের সময় দেখা গেছে এমন চিত্র।নির্বাচনী কার্যালয় উদ্বোধনের সময় তার পাশেই বসে ছিলেন চান্দগাঁও থানার গোলাম আলী নাজির বাড়ির মো. সরওয়ারুল আলম চৌধুরী। সরওয়ারুল স্ত্রী খুনের মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি।২০২২ সালের ১৮ জুলাই চট্টগ্রাম তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ জসিম উদ্দিনের আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন। এছাড়া অন্য একটি ধারায় তাকে পাঁচ বছরের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেন। এ মামলায় অপর দুই অভিযুক্ত খালাস পান।জানা গেছে, ১৯৯৪ সালের ২৪ নভেম্বর চান্দগাঁও থানাধীন গোলাম আলী নজির বাড়ি এলাকায় লুৎফুন্নেছা খানম নিলুর উপর নির্যাতনের ঘটনা ঘটে। এতে তার মৃত্যু হয়। দায় এড়াতে সেদিন তার স্বামী সরওয়ারুল আলম চৌধুরী, তার ভাই মাহফুজুর রহমান ও অপর সহযোগী রফিকুল ইসলামসহ নিলুর লাশ বাথরুমে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করেন। পরের দিন নিলুর পিতা মুহাম্মদ ঈসমাইল তাদের তিনজনের বিরুদ্ধে মামলাটি করেন। পরবর্তীতে ১৯৯৯ সালের ১২ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন চেয়েও না পেয়ে ছালাম চট্টগ্রাম-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে কেটলি মার্কায় আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি নিয়ে প্রচারণায় যাওয়ার বিষয়ে জানতে চাইলে স্বতন্ত্র প্রার্থী আবদুচ ছালাম বলেন, ‘মিটিংয়ে আছি। পরে ফোন দেন।’

আরএস/ডিজে

মন্তব্য

One response to “বউ খুনের আসামি সঙ্গে নিয়ে ভোটের মাঠে ‘সিডিএ’ ছালাম”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

আড়াইহাজারে অনুমোদন ও নবায়ন ছাড়াই চলছে ১৪ হাসপাতাল-ক্লিনিক, ঝুঁকিতে স্বাস্থ্যসেবা
বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক
সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ৫ লাখ টাকার উপরে বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক
সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কুড়িগ্রামের রৌমারীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
চরকালেখান ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাসির ভূঁইয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিয়ন্ত্রণহীন তিন চাকা: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনার শঙ্কা
টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ

You cannot copy content of this page