২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু তাহিরপুরে তিন সন্তানকে কীটনাশক পান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, তিন শিশুর মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি 
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আহসান হাবিব রুবেল ঠাকুরগাঁও প্রতিনিধি:

ইউটিউব দেখে পুরাতন বা পোড়া মবিল ব্যবহার করে ব্যতিক্রমী চুলা তৈরি করেছেন ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার রামনাথ হাটের পল্লী চিকিৎসক ও স্থানীয় সাংবাদিক, আলহাজ্ব ইব্রাহিম জামান। স্থানীয় একটি ওয়ার্কশপে তৈরি করা এ চুলায় জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে গাড়ি ও মেশিনের পুরাতন মবিল। নতুন ধরনের এই চুলা দেখতে স্থানীয়দের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে ।জানা গেছে, রামনাথ হাটের একটি ওয়ার্কশপে প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করে চুলাটি তৈরি করা হয়েছে। এতে একটি ব্লোয়ার ফ্যানের মাধ্যমে বাতাসের চাপ দিয়ে পুরাতন মবিল জ্বালানো হয়। ইব্রাহিম জামানের দাবি, এক লিটার পুরাতন মবিল দিয়ে প্রায় দুই থেকে তিন ঘণ্টা পর্যন্ত চুলা জ্বালানো সম্ভব।ইব্রাহিম জামান বলেন, “ইউটিউবে দেখেছি পুরাতন মবিল দিয়ে চুলা জ্বালানো হচ্ছে। বিষয়টি দেখে আমারও এমন একটি চুলা তৈরির ইচ্ছা হয়। পরে রামনাথ হাটের একটি ওয়ার্কশপে চুলাটি তৈরি করি। এটি তৈরি করতে আমার প্রায় ৩ হাজার ৫০০ টাকা খরচ হয়েছে।”তিনি আরও বলেন, “বর্তমানে বাজারে এক মণ খড়ির দাম প্রায় ২০০ থেকে ৩০০ টাকা। সেখানে পুরাতন মবিল ব্যবহার করে তুলনামূলক কম খরচে রান্না করা সম্ভব বলে মনে হচ্ছে। তাই সাধারণ মানুষের মধ্যেও এ ধরনের চুলা নিয়ে আগ্রহ তৈরি হচ্ছে।”রামনাথ বাজার স্থানীয়রা একজন জানান, সাধারণত ওয়ার্কশপে গাড়ি ও বিভিন্ন যন্ত্রপাতি থেকে বের হওয়া পুরাতন মবিল ফেলে দেওয়া হয়। সেই মবিলকে জ্বালানি হিসেবে কাজে লাগিয়ে রান্নার কাজে ব্যবহার করার উদ্যোগটি তাদের কাছে নতুন ও আকর্ষণীয় মনে হচ্ছে।জানা যায়, এ ধরনের চুলায় পুরাতন মবিল নির্দিষ্ট পদ্ধতিতে সরবরাহ করে ব্লোয়ারের বাতাসের সাহায্যে দহন করা হয়। তবে পুরাতন মবিল পোড়ানোর সময় ধোঁয়া ও ক্ষতিকর গ্যাস তৈরি হতে পারে। তাই এ ধরনের চুলা ব্যবহারের ক্ষেত্রে পর্যাপ্ত বায়ু চলাচল, নিরাপদ নির্মাণ ও অগ্নিনিরাপত্তা নিশ্চিত করা জরুরি।রামনাথ হাটে তৈরি এই ব্যতিক্রমী মবিলের চুলাটি দেখতে প্রতিদিনই স্থানীয় মানুষের কৌতূহল বাড়ছে। অনেকেই বলছেন, নিরাপদভাবে ব্যবহার করা সম্ভব হলে ফেলে দেওয়া পুরাতন মবিলকে বিকল্প জ্বালানি হিসেবে কাজে লাগানোর নতুন সুযোগ তৈরি হতে পারে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page