২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টেস্টের আগে মুশফিক-তামিমের চোট নিয়ে আশাবাদী শান্ত নতুন মৌসুমে মোহামেডানের হাল ধরছেন স্প্যানিশ কোচ ফার্নান্দো সান্তিয়াগো ভারেলা ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন পরিকল্পনা, বাধা চীন-রাশিয়া ২০২৭ নারী বিশ্বকাপের পর্দা উঠবে মারাকানায়, ফাইনালও হবে ঐতিহাসিক এই স্টেডিয়ামে জ্বালানি ও আর্থিক সংকট নিরসনে কাতারের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর ইন্দোনেশিয়ায় ভ্রমণে মিলবে ফ্রি অভ্যন্তরীণ ফ্লাইট: গারুডা ইন্দোনেশিয়ার বিশেষ উদ্যোগ রাষ্ট্রপতির ক্ষমতা কি বাড়বে? জুলাই সনদের আলোকে সাংবিধানিক সংস্কারের সম্ভাবনা কান উৎসবে ঐশ্বরিয়ার নতুন অদেখা ছবি ভাইরাল, ফ্যাশনে আজও অপ্রতিদ্বন্দ্বী অভিনেত্রী ম্যাকাই টেস্টে চার পেসার খেলানো নিয়ে এখনো সিদ্ধান্তহীনতায় বাংলাদেশ প্রয়োজন হলে চিকিৎসার জন্য ইমরান খানকে বিদেশে পাঠানো হতে পারে: পাক সরকার
আন্তর্জাতিক:
ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন পরিকল্পনা, বাধা চীন-রাশিয়া জ্বালানি ও আর্থিক সংকট নিরসনে কাতারের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর ইন্দোনেশিয়ায় ভ্রমণে মিলবে ফ্রি অভ্যন্তরীণ ফ্লাইট: গারুডা ইন্দোনেশিয়ার বিশেষ উদ্যোগ প্রয়োজন হলে চিকিৎসার জন্য ইমরান খানকে বিদেশে পাঠানো হতে পারে: পাক সরকার ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পাকিস্তান সরকার সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ জাকারিয়া এফ-১৫জে যুদ্ধবিমান আধুনিকায়নে বড় পদক্ষেপ জাপানের: নতুন চুক্তিতে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা এক-চীন নীতি নিয়ে আনোয়ার ইব্রাহিমের অবস্থানের প্রশংসা করল বেইজিং নয়া দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করল ভারত বিশ্বজুড়ে যুদ্ধের দামামা: ফের সচল হচ্ছে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক ডলফিন টাংস্টেন খনি
     
             

ফুলবাড়িতে ভিজিডি কার্ডের চাল আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মৃত নারীর ভিজিডি কার্ডের চাল আত্মসাতের অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। এ ঘটনায় ওই নারীর স্বামী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন। তবে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি করে জানান, সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য ওই কার্ডটি ভোগ করেন। লিখিত অভিযোগে জানা যায়, উপজেলার বড়ভিটা ইউনিয়নের ১ নম্বর চরমেখলি ওয়ার্ডের ইসমাইল হোসেনের স্ত্রী ফিরোজা খাতুন ২০২৩-২৪ চক্রে ভিজিডি কার্ডের তালিকাভুক্ত হন। গত বছর জানুয়ারিতে প্রথম চাল বিতরণের দিন ফিরোজা স্বামীসহ চাল নিতে গেলে চেয়ারম্যান তার নামে কোনো কার্ড নেই বলে জানান। এর মধ্যে কিডনি রোগে আক্রান্ত হয়ে গত ১৫ সেপ্টেম্বর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফিরোজা। কিন্তু তিনি মারা গেলেও বন্ধ হয়নি তার কার্ডের চাল উত্তোলন।
অভিযুক্ত চেয়ারম্যান মিন্টু বলেন, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। চরমেখলি ওয়ার্ডের সদস্য ইলিয়াস ওই কার্ডের চাল ভোগ করেন। মিথ্যা অভিযোগ করার কারণে আমি মানহানির মামলা করব।
ইউপি সদস্য ইলিয়াস হোসেন জানান, চেয়ারম্যান কার্ড না দিয়ে চাল তুলে নিয়েছেন। আর এখন আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন।চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের একাধিক অভিযোগের বিষয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ বলেন, অভিযোগের প্রেক্ষিতে আমি নিজে বড়ভিটা ইউনিয়ন পরিষদে গিয়ে কয়েকজনের অভিযোগের সমাধান করে দিয়েছি। নতুন করে একই চেয়ারম্যানের বিরুদ্ধে মৃত ব্যক্তির নামে চাল তুলে আত্মসাতের লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি প্রতিবেদন দিলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page