২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
উপনির্বাচনে রুহিয়ায় বাবার পক্ষে ধানের শীষের প্রচারণায় মেয়ে ডা. ফাইজা পটিয়ায় নাস্তা কম হওয়ায় শ্বাশুড় বাড়ির নির্যাতনে ৩মাসের অন্ত:সত্বা গৃহবধূর মৃত্যু। সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তেজিত জনতার বাসে আগুন ও ফায়ার সার্ভিস আটকে বিক্ষোভ পটিয়ায় মিনিট্রাকের ধাক্কায় পথচারী নিহত। পটিয়ায় লুট হওয়া চিনি লামা হতে উদ্ধার। পুঠিয়ায় ৫ মাস থেকে নিখোঁজ ভ্যানচালক আনিছুর রহমান চট্টগ্রামে অংকুর বৃত্তি পরীক্ষায় ১৫ শহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহন খাগড়াছড়ি পানছড়িতে অটোরিকশা-মাহিন্দ্রার সংঘর্ষে এক শিশু নিহত, বিজিবি সদস্যসহ আহত ৩ চার মাসের মধ্যে সাতকানিয়ায় মিনি স্টেডিয়াম: এমপি শাহজাহান চৌধুরী ফরিদপুরে বৃদ্ধের বসতঘর ভাঙচুর ও ৫ লাখ টাকা নেওয়ার অভিযোগ
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

এক-চীন নীতি নিয়ে আনোয়ার ইব্রাহিমের অবস্থানের প্রশংসা করল বেইজিং

  

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের ‘এক-চীন নীতি’র প্রতি দৃঢ় সমর্থন ও অবস্থানের ভূয়সী প্রশংসা করেছে বেইজিং। তাইওয়ান ইস্যুতে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যকে স্বাগত জানিয়ে চীনের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এই নীতি অনুসরণের ধারাবাহিকতা বজায় রাখা অপরিহার্য। স্টার অনলাইনসহ দেশটির বিভিন্ন গণমাধ্যমে এই তথ্য উঠে এসেছে।

সম্প্রতি আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে আনোয়ার ইব্রাহিম স্পষ্টভাবে বলেন, “আমি তাইওয়ানকে চীনের অংশ হিসেবেই দেখি এটি এক-চীন নীতি এবং এটি সবাই মেনে নিয়েছে।” সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, চীন যদি তাইওয়ানের সাথে পুনঃএকত্রীকরণের জন্য সামরিক শক্তি প্রয়োগ করে, তবে তিনি সেটিকে কীভাবে দেখবেন। জবাবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নিজের দেশের উদাহরণ টেনে ব্যাখ্যা করেন যে, মালয়েশিয়ার কোনো প্রদেশ যদি বিচ্ছিন্ন হতে চায়, তবে দেশের অখণ্ডতা রক্ষায় তিনিও বাধ্য হয়ে শক্তি প্রয়োগ করবেন। তিনি আরও যোগ করেন, সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষায় একটি রাষ্ট্রের এমন প্রতিক্রিয়া অত্যন্ত স্বাভাবিক।

প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বেইজিংয়ে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “বিশ্বে একটিই চীন রয়েছে এবং তাইওয়ান চীনের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। এক-চীন নীতির প্রতি সমর্থন জানানোই হচ্ছে বিশ্ববাসীর গণ আকাঙ্ক্ষা এবং সঠিক অবস্থানের প্রতীক।” লিন জিয়ান আরও দাবি করেন, চীনের এই পুনঃএকত্রীকরণ প্রক্রিয়া ঐতিহাসিক এবং কোনো শক্তিই তা রুখতে সক্ষম হবে না। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টেও একই বার্তা প্রচার করা হয়েছে।

তবে আনোয়ার ইব্রাহিমের এই অবস্থানের তীব্র বিরোধিতা করেছে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়। গ্লোবাল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, তাইওয়ানের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর এই মন্তব্য চীনের সামরিক আগ্রাসনকে পরোক্ষভাবে সমর্থন করার শামিল। তাইওয়ান সতর্ক করে বলেছে, এই ধরনের অবস্থানের কারণে মালয়েশিয়ার সাথে তাদের বিনিয়োগের পরিবেশে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page