৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

ফটিকছড়িতে খালে ডুবে নিখোঁজ নানি-নাতনির মরদেহ উদ্ধার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নাজিরহাট সংবাদদাতা >>> চট্টগ্রামের ফটিকছড়িতে ধুরুং খালে গোসল করতে গিয়ে নিখোঁজ নানি-নাতনির মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। সোমবার (১৬ জুন) বিকেলে তাদের মরদেহ উদ্ধার করা হয়।উদ্ধারকৃতরা হলো-ওই এলাকার বদিউল আলমের স্ত্রী শাহানু বেগম (৫০) ও নাতনি মুনতাহা (৭)।এর আগে দুপুরে কাঞ্চননগর ইউনিয়নের ছমুরহাট সানিকপুর গ্রাম ৯ নম্বর ওয়ার্ডের অংশে নানি শাহানু বেগম নাতনি মুনতাহাকে খালে গোসল করাতে নিয়ে গিয়েছিলেন। এসময় নাতনি মুনতাহা খালে সাঁতার কাটতে যায়। সাঁতার কাটার একপর্যায়ে সে ডুবে যাচ্ছিল। তাকে বাঁচাতে গিয়ে নানিও পানিতে ডুবে যায়।স্থানীয়রা জানান, দুপুরে নানি আর নাতনি গোসল করতে গিয়ে ডুবে গিয়ে নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে স্থানীয়রা ছুটে গিয়ে নদীতে জাল নৌকা দিয়ে নানাভাবে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে নানি শাহানুর ও পরে নাতনি মুনতাহার মরদেহ উদ্ধার করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page