১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

প্রয়াত সাংবাদিক সৈয়দ মাসুদ ও এম জুনায়েদের মায়ের মৃত্যুতে দোয়া মাহফিল করেছে জামায়াতে ইসলামী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল কাদের চৌধুরী,স্টাফ রিপোর্টার >>>
বাংলাদেশ জামায়াতে ইসলামী ফটিকছড়ি থানা শাখার মিডিয়া বিভাগের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষাবিদ সৈয়দ মুহাম্মদ মাসুদের স্মরণে এক হৃদয়স্পর্শী স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
একইসঙ্গে, জামায়াতে ইসলামী ফটিকছড়ি পৌরসভা ৪নং ওয়ার্ড শাখার মিডিয়া সম্পাদক এম. জুনায়েদ-এর মমতাময়ী মায়ের ইন্তেকালে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
ফটিকছড়ি থানা জামায়াতের উদ্যোগে ৩ আগস্ট (শনিবার) রাতে ফটিকছড়ি থানা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে থানা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ, ফটিকছড়ি প্রেসক্লাব এর সাংবাদিকবৃন্দ, দলীয় কর্মী-সমর্থক এবং এলাকাবাসীর উপস্থিতিতে এক আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয়।স্মরণসভায় বক্তারা বলেন, “মরহুম সৈয়দ মুহাম্মদ মাসুদ ছিলেন আদর্শবান, বিনয়ী ও কর্মীবান্ধব এক নেতৃত্ব। তাঁর মৃত্যুতে সংগঠনের অপূরণীয় ক্ষতি হয়েছে।”
অনুষ্ঠান শেষে মরহুম সৈয়দ মুহাম্মদ মাসুদ ও এম. জুনায়েদ-এর প্রয়াত মায়ের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page