- কুড়িগ্রাম প্রতিনিধিঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুশাসন নিশ্চিতকরণে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রামে জেলা পর্যায়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের অভিনন্দন কনভেনশন সেন্টারে এ সম্মেলনের আয়োজন করা হয়। ‘প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুশাসন নিশ্চিতকরণে সক্ষমতা বৃদ্ধি’ প্রকল্পের আওতায় আয়োজিত এ সম্মেলনে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, অংশগ্রহণ ও সুশাসন নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম। আলোচনায় প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক, অর্থনৈতিক ও নাগরিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি সরকারি সেবায় তাদের অংশগ্রহণ আরও কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশা তুলে ধরেন জেলা পর্যায়ের প্রতিনিধিরা।আলোচনা সভায় কুড়িগ্রাম জেলার প্রতিবন্ধী ব্যক্তিদের প্রায় শতাধিক প্রতিনিধিসহ সামাজিক সংগঠন মানুশিকা, মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) ও ক্রিশ্চিয়ান এইড এবং ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি উপস্থিত ছিলেন।


মন্তব্য