৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
শান্তিগঞ্জের টাইলা গ্রামে বসতভিটার বারান্দা ভেঙ্গে রাস্তা তৈরী চেষ্টায় জেলা প্রশাসক ও এলজিইডি নির্বাহী প্রকৌশলী বরাবরে অভিযোগ পটুয়াখালীতে অস্ত্র ও ধর্ষণ মামলার আসামি রাসেল ফকির গ্রেফতার। সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দরা ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন – রাষ্ট্রপতি রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ অনিয়মের দায়ে রাঙ্গুনিয়ার তিন চালকলকে আড়াই লাখ টাকা জরিমানা সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ এলাকায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন আহত শিক্ষক ও শিক্ষা অফিসে জনবল সংকট: বাঁশখালীতে হুমকির মুখে প্রাথমিক শিক্ষা কার্যক্রম টেকনাফে ২০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক চাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় আহত কলেজছাত্র মাহিনের বিদায়, নাঙ্গলমোড়ায় শোকের ছায়া
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

পেশাদার ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো

  

দীর্ঘ ২৫ বছরের বর্ণিল ফুটবল ক্যারিয়ারের ইতি টানার ইঙ্গিত দিয়েছেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড জানিয়েছেন, সম্ভবত চলতি বছরই হতে যাচ্ছে তার পেশাদার ফুটবলের শেষ বছর। রোববার (১৬ আগস্ট) ভোগ ম্যাগাজিনে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, সম্ভবত এটাই আমার ফুটবলের শেষ বছর এবং আমি একটি অসাধারণ উত্তরাধিকার রেখে যেতে চাই।

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড় ক্লাব ও জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৯৫০টিরও বেশি গোল করেছেন। এর আগেও তিনি এক-দুই বছরের মধ্যে অবসরের কথা জানিয়েছিলেন। বর্তমানে সৌদি ক্লাব আল-নাসরের হয়ে মাঠ মাতাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের সাবেক এই তারকা। এ বছরের বিশ্বকাপে পর্তুগালের হয়ে শেষ ষোলোতে খেলার পর নতুন সৌদি প্রো লিগ মৌসুমেও তার মাঠে নামার কথা রয়েছে।

ফুটবল পরবর্তী জীবন নিয়েও নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন রোনালদো। তিনি জানান, খেলা ছাড়ার পর ভ্রমণ ও প্যাডেল টেনিসসহ বিভিন্ন কাজে নিজেকে ব্যস্ত রাখতে চান। তিনি আরও বলেন, ফুটবল ছেড়ে দিলে জীবনে বড় একটি শূন্যতা তৈরি হবে, তাই বিভিন্ন কাজে সময় দেওয়া প্রয়োজন। সম্প্রতি দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে পর্তুগালের কাসকাইস শহরে ঘরোয়া আয়োজনে বিয়ে করেছেন এই তারকা।

দীর্ঘ ২৫ বছরের ক্যারিয়ারে অনেক ত্যাগ স্বীকার করার কথা উল্লেখ করে রোনালদো বলেন, এখন পর্যন্ত যা অর্জন করেছেন, তা তিনি উপভোগ করতে চান। মাঠের লড়াইয়ে নিজেকে উজাড় করে দেওয়া এই কিংবদন্তি ফুটবলার এখন তার বর্ণিল ক্যারিয়ারের শেষ অধ্যায়টি স্মরণীয় করে রাখার অপেক্ষায় আছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page