১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ভাই আহত ২ সাতকানিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অবহেলা তদন্তে ইউএনও। হত্যা মামলার আসামিকে ইউপি চেয়ারে না বসাতে ইউএনওকে স্মারকলিপি টাঙ্গন নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, এলাকাজুড়ে শোকাহত। পটুয়াখালীতে সেফটি ট্যাংকিতে নেমে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু। সালথায় প্রতিবেশীর নির্যাতন ও অপমান সইতে না পেরে বিষপানে চার সন্তানের জনকের  মৃত্যু চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ আরজেএফ’র উপদেষ্টা অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন স্লুইস গেট অকেজো হওয়ায় বাঁশখালীতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত।
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

পেকুয়া থেকে এক অপহৃতকে উদ্ধার করতে গিয়ে আরও ২ ভিকটিম উদ্ধার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ দিদারুল ইসলাম,পেকুয়া(কক্সবাজার) >>> চট্টগ্রামে অপহৃত এক যুবককে উদ্ধার করতে গিয়ে আরো ২ অপহৃতকে উদ্ধার করেছে পুলিশ। একিই সাথে চট্টগ্রামে সঙ্গবদ্ধ অপহরণ চক্রের সন্ধানও পেয়েছে পুলিশ। পেকুয়া থেকে অপহৃত ১ জনকে উদ্ধার করতে গিয়ে অপহরনকারী চক্রের কবল থেকে আরও ২ জন ভিকটিম উদ্ধার করেছে পেকুয়া থানা পুলিশ ।২৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টার দিকে পেকুয়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রুহুল আমিনের নেতৃত্বে চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন খাঁসিয়াইস ইউপি’র নয়াহাট এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত ৩ জনকে উদ্ধার করে এবং অপহরণকারী চক্রের ১ জনকে গ্রেফতার করে। আটক অপহরণকারী মোঃ ইলিয়াছ (২৩) পটিয়া উপজেলার খাসিয়াইস ইউপির ৮ নং ওয়ার্ডের পূর্ব বাকখাইন এলাকার মোঃ আলীর ছেলে। সে অপহরণকারী চক্রের সক্রিয় সদস্য।উদ্ধার হওয়া অপহৃতরা হলেন, পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বুধামাঝিরঘোনা এলাকার মৃত আবু তাহেরের ছেলে আবদুল্লাহ আল নোমান (২৪), একই এলাকার রহিম উদ্দিনের ছেলে মোঃ রাইমন (২৪) ও রামু উপজেলার রশিদ নগর ইউপি’র বড় ধলিরছড়া এলাকার ছিদ্দিক আহমদের ছেলে মনজুর আলম (২৪)।জানা যায়, পেকুয়া থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ভিকটিম আবদুল্লাহ আল নোমানকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় অপহরনকারীরা। পরে তাকে খুঁজে না পেয়ে তার ভাই মোঃ রফিছ বাদী হয়ে পেকুয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পরবর্তীতে ভিকটিমের মোবাইল থেকে তার ভাইয়ের মোবাইলে ৫০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে ফোন দেন অপহরণকারীরা।পেকুয়া থানা পুলিশ ভিকটিমকে উদ্ধারে বিশেষ অভিযানে নামেন। ভিকটিমের মোবাইল লোকেশন ট্রেক করে পটিয়া উপজেলার খাসিয়াইস ইউপির নয়াহাট এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ ভিকটিমসহ আরও ২ জনকে উদ্ধার করে এবং অপহরণকারী দলের এক সদস্যকে গ্রেফতার করে। এ বিষয়ে মোঃ রফিছ বাদী হয়ে পেকুয়া থানায় অপহরণ মামলা দায়ের করেন।পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা বলেন, পেকুয়া থেকে একজন নিখোঁজের অভিযোগ পেয়ে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে মাঠে নামে পুলিশ। নিখোঁজের ভাইয়ের মোবাইলে মুক্তিপণ চেয়ে ফোন আসলে বিষয়টি অপহরণ হিসাবে নিয়ে পুলিশ তৎপরতা বৃদ্ধি করে।ভিকটিমের মোবাইল লোকেশনে পটিয়া উপজেলার খাসিয়াইস ইউপির নয়াহাট এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণকারী মোঃ ইলিয়াছকে গ্রেফতার করতে সক্ষম হলেও তার অপরাপর সহযোগী অপহরণকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।আটক আসামি মোঃ ইলিয়াছ একজন পেশাদার অপহরণকারী দলের সক্রিয় সদস্য। সে এবং তার অন্যান্য সহযোগী অপহরণকারীরা চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকা হতে বিভিন্ন লোককে অপহরণ করে মুক্তিপণ আদায় করে থাকে । আটক মোঃ ইলিয়াছকে আরও ব্যাপক জিজ্ঞাসাবাদের লক্ষ্যে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন দাখিল করা হচ্ছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন
বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ভাই আহত ২
সাতকানিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অবহেলা তদন্তে ইউএনও।
হত্যা মামলার আসামিকে ইউপি চেয়ারে না বসাতে ইউএনওকে স্মারকলিপি
টাঙ্গন নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, এলাকাজুড়ে শোকাহত।
পটুয়াখালীতে সেফটি ট্যাংকিতে নেমে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু।
সালথায় প্রতিবেশীর নির্যাতন ও অপমান সইতে না পেরে বিষপানে চার সন্তানের জনকের  মৃত্যু
চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ

You cannot copy content of this page