৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামের জলাবদ্ধতা কমাতে চসিক মেয়রের তাৎক্ষণিক পদক্ষেপে নগরজীবনে কিছুটা স্বস্তি রাজবাড়ীতে বজ্রপাতে সুমন মন্ডল নামে এক যুবকের মৃত্যু  রাজবাড়ীতে বজ্রপাতে সুমন মন্ডল নামে এক যুবকের মৃত্যু নগরীতে জলবদ্ধতার বিষয়ে জনগণের কাছে ক্ষমা চাইলেন মেয়র শাহাদাত চাটখিলে বিধবা নারী ১১ বছর ধরে স্বামীর বসতভিটা থেকে দেবর কর্তৃক উচ্ছেদ সোনালি ধানে বিষাদের ছায়া দিশেহারা সাতকানিয়ার চাষীরা ফ্যামিলি কার্ডের জন্য নারীরা আপনাকে ঘিরে ধরেছিল হাসনাতকে প্রধানমন্ত্রী রাউজানে পরিবেশ অধিদপ্তরের হানা ৫ চালককে জরিমানা নিষিদ্ধ হর্ন জব্দ ইউটিউবে ঝড় তুলেছে জুলির কণ্ঠে লোকসংগীত-রঙ্গিলা মাঝিরে লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

পেকুয়ায় স্ত্রীকে হন্য হয়ে খুঁজছে প্রবাসী স্বামী!

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

পেকুয়া প্রতিনিধি >>> কক্সবাজারের পেকুয়ায় নিখোঁজ স্ত্রীকে হন্য হয়ে খুঁজছে প্রবাসী স্বামী রেজাউল করিম। রেজাউল করিম পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মিয়া পাড়া এলাকার স্থায়ী বাসিন্ধা ও মোহাম্মদ হোছেনের পুত্র।জানা যায়, ২০১০ সালের ১৬ মার্চ পেকুয়া সদরের মাতবর পাড়া এলাকার আতিকুর রহমান চৌধুরীর কন্যা সুরাইয়া কালভিন নুপুরের সাথে রেজাউল করিমের ইসলামী শরিয়াহ মোতাবেক বিয়ে হয় যেখানে তাদের সংসারে তিনটি ছেলে সন্তান রয়েছে।২০২৪ সালের ২২ ডিসেম্বর মর্মান্তিক এক সড়ক দূর্ঘটনায় রেজাউলের স্ত্রী সুরাইয়া কালভিন নুপুর নিহত হলে রেজাউল করিম সৌদি আরব থেকে দেশে চলে আসেন। এসে নুপুরের পরিবারের অনুরোধে ও ছেলে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে উভয় পক্ষের পরিবারের সম্মতিতে নুপুরের আপন ছোটবোন মৌমিতা কালভিন তারান্নুমের সাথে ২০২৪ সালের ২৬ শে ডিসেম্বর পারিবারিকভাবে বিবাহ সম্পন্ন হয়।রেজাউল করিম জানান, বিবাহের পর থেকে সুখে শান্তিতে সংসার হলেও মাঝে মধ্যে স্ত্রী বিভিন্ন ভাবে সংসার ছেড়ে যাওয়ার চেষ্ঠার কথা তার শশুর শাশুড়িকে অবহিত করেন। তিনি আরো বলেন, আমার শশুর শাশুড়ি নিজেরা তাদের মেয়েকে বিভিন্নভাবে বুঝাতে চেষ্ঠা করেন। তিনি আরো বলেন, এভাবে আমাদের সংসার কোনমতে চলছিলো তবে ২০২৫ সালের ১৩ই এপ্রিল বিকাল ৪টার দিকে হঠাৎ করে আমার অনুপস্থিতিতে আমার ঘরে থাকা নগদ টাকা, কাপড় চোপড় ও স্বর্ণালংকার নিয়ে স্ত্রী মৌমিতা কালভিন তারান্নুম পালিয়ে যান তখন থেকে আমি পাগলের মতো তাকে খুঁজতে থাকি। যখন আমার স্ত্রী পিত্রালয়ে যাচ্ছিলেন তখন আমার শাশুড়ি আমার ঘরেই ছিলেন। তিনি আরো বলেন, আমি একজন প্রবাসী মানুষ আমি আর্থিক ভাবে খুবই ক্ষতিগ্রস্ত এখন, আমি তাকে খুজে পেতে সকলের সহযোগীতা চাই।এবিষয়ে তিনি পেকুয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানা যায়। তিনি তার স্ত্রীকে উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।এবিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল মোস্তফা বলেন, আমরা অভিযোগ পেয়েছি অবশ্যই তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবো।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page