মোঃ দিদারুল ইসলাম, পেকুয়া (কক্সবাজার) >>> কক্সবাজার জেলার কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমকে পৃথক তিনটি মামলায় ৭দিনের রিমান্ডের জন্য পেকুয়া থানা হেফাজতে আনা হয়েছে ২ জুলাই বুধবার সকালে।পেকুয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এম ফরহাদ হোছাইনের দায়ের করা মামলায় তদন্তকারী কর্মকর্তা এসআই আরেফিন সাতদিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে ওই মামলায় ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ মামলাসহ একাধিক মামলায় সাবেক সাংসদ জাফর আলমের সর্বোচ্চ শাস্তির দাবিতে সকালে বিএনপি ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুহনীতে সদ্য স্থাপিত উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ পরবর্তী প্রতিবাদ সভাটি পেকুয়া সদর পশ্চিম জোন বিএপি’র সভাপতি এম শাহ নেওয়াজ আজাদের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ডাঃ বেলাল হয়দার, জেড এম মোসলেম উদ্দিন, জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি আবু ছিদ্দিক রনি, যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট, শ্রমিক দলের আহবায়ক হারুন উর রশিদ, মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন জিনু, ছাত্রদলের সাবেক সভাপতি ফরহাদ হোছাইন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আহসান উল্লাহসহ অনেকে। সভায় বক্তারা ফ্যাসিস্ট সরকারের অবৈধ নির্বাচিত সাবেক সংসদ জাফর আলমকে অবিলম্বে ফাঁসির কাঠগড়ায় দাড় করানোর জোর দাবী জানান।











মন্তব্য