১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পুলিশের ধাওয়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ শেষ রক্ষা হয়নি মাদক কারবারির কক্সবাজারের দুই বেসরকারি হাসপাতালে কউকের অভিযান, মিলেছে অনিয়ম-অব্যবস্থাপনা পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসায় কওমি শিক্ষা বোর্ডের বার্ষিক অধিবেশন। নজরুলের মানবিক চেতনা ধারণ করতে হবে: ডিসি জাহিদ ঈদগাঁও বাজার ও স্টেশনে ৭টি খাবার হোটেলে ২ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট এবং চোরাচালানী মালামাল জব্দ সাতকানিয়ায় ১৪৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪০ পদ শূন্য: ব্যাহত হচ্ছে পাঠদান তিন সন্তান জন্মের আনন্দ ম্লান, চিকিৎসা-খাবারের খরচে বিপাকে পরিবার অন্ধ সমাজ পরিবর্তনে ঐক্যবদ্ধ হতে হবে তামাক পাতা
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

পুলিশের ধাওয়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ শেষ রক্ষা হয়নি মাদক কারবারির মোটরসাইকেলের সিট কভারের ভেতর ১০ কেজি গাঁজা, আটক ১

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
  • নিজস্ব প্রতিবেদক:

পুলিশের ধাওয়া খেয়ে মোটরসাইকেল ফেলে ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি মাহবুবুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তির। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের অভিযানে কচুরিপানার মধ্য থেকে তাকে উদ্ধার করে আটক করা হয়। পরে তার ব্যবহৃত মোটরসাইকেলের সিট কভারের ভেতর থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে কুড়িগ্রামের নাগেশ্বরী-ফুলবাড়ী সড়কের ঠুটাপাইকর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। আটক মাহবুবুল ইসলাম ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগিশ এলাকার নুর ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাহবুবুল ইসলাম মোটরসাইকেলযোগে পীরবাড়ী সড়ক দিয়ে নাগেশ্বরী শহরের দিকে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটকের জন্য পুলিশ ধাওয়া করলে ঠুটাপাইকর ব্রিজ এলাকায় মোটরসাইকেল ফেলে নদীতে ঝাঁপ দেন তিনি। পরে পুলিশ মোটরসাইকেলটি জব্দ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় নদীতে অভিযান চালিয়ে কচুরিপানার মধ্য থেকে মাহবুবুল ইসলামকে উদ্ধার করা হয়। পুলিশের দাবি, মাহবুবুল ইসলাম মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার ব্যবহৃত এপাচি আরটিআর ১৬০ সিসি মোটরসাইকেলের সিট কভারের ভেতর তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক প্রধান বলেন, মাহবুবুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তার ব্যবহৃত মোটরসাইকেল থেকে গাঁজা উদ্ধার হওয়ায় সেটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মাদক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page