পুঠিয়া (রাজশাহী)প্রতিনিধি
রাজশাহীর পুঠিয়া সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির উদ্যোগে বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) দুপুর ২টার সময়
পুঠিয়া সাবরেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নবাগত সাবরেজিস্ট্রার মাসুদ রানাকে ফুলেল তোড়া দিয়ে বরণ এবং বিদায়ী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বিদায় জানানো হয়। অনুষ্ঠানে পুঠিয়া সাবরেজিস্ট্রি দলিল লেখক সমিতির সভাপতি কয়েস উদ্দিনের সভাপতিত্বে, বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক বাবুল আক্তার, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান (উজ্জ্বল), মো. আশরাফুল ইসলাম, সাবেক সভাপতি আলহাজ আবেদ আলী, সদস্য আলহাজ গোলাম মোস্তফা, মজিবুর রহমান, আব্দুর রব, সমশের আলী, ফয়েজুর রহমান পান্না, আজাহার আলী, শরিফুল ইসলাম, অফিস সহকারী দুলাল ও আবুবকর সিদ্দিক শেখ। বক্তারা বিদায়ী ও নবাগত কর্মকর্তাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং কর্মজীবন ও ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন। একই সঙ্গে পুঠিয়া সাবরেজিস্ট্রি অফিসের সেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শরিফুল ইসলাম টিপু।





মন্তব্য