পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ
পুঠিয়ায় ৫ মাস থেকে নিখোঁজ ভ্যানচালক আনিছুর রহমান (৪১)। নিখোঁজ আনিছুর রহমান উপজেলার সদর ইউনিয়নের বারইপাড়া তালুকদার গ্রামের হামেদ সরদারের ছেলে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) নিরুপায় হয়ে তাঁর স্ত্রী শিল্পী বেগম পুঠিয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন।
জানাগেছে, গত ৫ মাস পূর্বে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি আনিছুর রহমান। নিখোঁজ আনিছুরের স্ত্রী শিল্পী বেগম বলেন, বাড়ি থেকে বের হওয়ার পর থেকে আমার স্বামী আমার ও তাঁর সন্তানদের কোন খোঁজ-খবর নেয়নি। বর্তমানে দুই ছেলেকে নিয়ে মানবেতর ও কষ্টে দিন যাপন করছি। বিভিন্ন জায়গায় ও আত্নীয়-স্বজনদের বাড়িতে খোঁজ-খবর নিয়ে তাঁর কোন সন্ধান করতে না পেরে নিরুপায় হয়ে থানায় ডায়েরি করেছি। এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম বলেন, বিষটি খোঁজ-খবর যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে এ কর্মকর্তা জানান।





মন্তব্য