৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে চলন্ত নৌকা থেকে পড়ে এক কিশোর পর্যটক নিখোঁজ। বিয়ের ফাঁদ পেতে লাখ টাকা হাতিয়ে নিতেন ‘রাকিবা’: অবশেষে পুলিশের জালে প্রতারক চক্রের সদস্য। মালদ্বীপে বাংলাদেশী পণ্যের বিশাল সমাহার ঢাকা ট্রেডার্সের সৌজন্যে ঈদ সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত। ঈদের ছুটিতেও পর্যটক সংকটে কুয়াকাটা। চট্টগ্রামের কর্নফুলীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত বেড়ে ৪ সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগে আন্তর্জাতিক তদন্ত নতুন প্রেম ও ব্যক্তিগত জীবন নিয়ে যা জানালেন বাঁধন মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের শিকড় থেকে সুরেলা আকাশে রিয়া বড়ুয়া এক সঙ্গীতসাধকের অন্তহীন পথচলা চোর সন্দেহ ঘিরে সাতকানিয়ায় রণক্ষেত্র নিহত ১ গ্রেফতার ১
আন্তর্জাতিক:
মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের
     
             

পুঠিয়ায় পুকুর টেন্ডার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

পুঠিয়া (রাজশাহী)প্রতিনিধি >>> পুঠিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় একটি বিএনপির অফিসে ও তিনটি মোটরসাইকেলে আগুন দেয়া হয়েছে। এতে অন্তত উভয় পক্ষের ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।বুধবার (১৪ মে) বিকেলে পুঠিয়া উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় কয়েকটি পুকুর টেন্ডার নেয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পরে রাতে পুঠিয়া রাজবাড়ী বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ-সেনাবাহিনীর যৌথ চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরজ করছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ-র‍্যাব। আহতরা বর্তমানে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পুঠিয়া উপজেলার বিএনপির দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এদের এক পক্ষের নেতৃত্বে রয়েছেন পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের লোকজন অন্য পক্ষের নেতৃত্বে রয়েছে জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফারুক রায়হান ও তার ভাই জুলফিকার ভুট্টুসহ তাদের লোকজন। দুই পক্ষের লোকজন পুঠিয়া মডেল স্কুল এন্ড কলেজ সংলগ্ন ৭টি পুকুর টেন্ডারে অংশ নেন। টেন্ডারকে কেন্দ্র করে বিকেলের পর থেকে উপজেলা পরিষদ চত্বরে উত্তেজনা সৃষ্টি হয় পরে রাতে দুপক্ষই দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয় এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় কয়েক ঘণ্টা ধরে চলে ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষ অগ্নিসংযোগ। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এ কর্মকর্তা জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page