মো. আরফান আলী :
ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ১১ নম্বর বৈরচূনা ইউনিয়নের খেকিডাঙ্গা মাঠে শুরু হয়েছে ৬ষ্ঠ খেকিডাঙ্গা ফুটবল টুর্নামেন্ট-২০২৬। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। শিরাইল এক্সপ্রেসের আয়োজনে পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতায় বিভিন্ন জেলা ও উপজেলার ১৬টি দল অংশ নিচ্ছে। আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে সেমিফাইনাল ও ফাইনাল।প্রতিবছরের মতো এবারও খেকিডাঙ্গা মাঠে আয়োজিত এ ফুটবল প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত খেলোয়াড়দের পাশাপাশি অসংখ্য দর্শক উদ্বোধনী দিনের খেলায় উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১১ নম্বর বৈরচুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টেলিনা সরকার হিমু। পীরগঞ্জ শাখা বিএনপির যুবদলের যুগ্ম সম্পাদক মো. রেজাউল ইসলাম রাজু। উদ্বোধক ছিলেন সিডিএ, ঢাকার পরিচালক শাহ-ই-মবীন জিন্নাহ। এছাড়া সমাজসেবক মো. তমিজ উদ্দীন ও বিশিষ্ট ব্যবসায়ী মো. লুৎফর টুর্নামেন্ট কমিটির সভাপতি ও ১১ নম্বর বৈরচুনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জালাল উদ্দীন। প্রধান উপদেষ্টা জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা (অব.) মো. আব্দুর রাজ্জাক। আহ্বায়ক চন্দরিয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. কামাল হোসেন। তত্ত্বাবধায়ক মাহেরপুর কলেজ, বোচাগঞ্জ, দিনাজপুরের প্রভাষক মো. কামরুজ্জামান। পৃষ্ঠপোষক ১১ নম্বর বৈরচুনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আনোয়ার হোসেন, আয়োজক দিনাজপুর, বোচাগঞ্জ, মাহেরপুর কলেজের প্রভাষক মো. রেজাউল করিম, এবং ক্রীড়া সম্পাদক কালবের প্রোগ্রাম অফিসার মো. মোশাররফ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।এবারের প্রতিযোগিতায় অংশ নেওয়া ১৬টি দলের মধ্যে রয়েছে—দিনাজপুরের সাত মোজা পাকুড়া, বিরল; দনবক্স, দিনাজপুর; শাহজাহান ফুটবল একাডেমী, বগুড়া; সোনালী অতীত ক্লাব, পঞ্চগড়; টিম সেতাবগঞ্জ; এনএএফসি ব্রাদার্স ফুটবল একাডেমী, নবাবগঞ্জ; বাংলা হিলি, হাকিমপুর; এমসিএল ঠাকুরগাঁও; লালবাগ ফুটবল একাডেমী, দিনাজপুর; মেরিনার্স ফুটবল ক্লাব, পার্বতীপুর; সদর উপজেলা, পঞ্চগড়; বদরগঞ্জ ফুটবল একাডেমী, রংপুর; তারাগাঁও যুবসংঘ, কাহারোল; সাগর ফুটবল একাডেমী, চিরিরবন্দর; মাহিদ ফুটবল একাডেমী, পীরগঞ্জ এবং ঘন্টাঘর স্পোর্টিং ক্লাব, রানীবন্দর।টুর্নামেন্টের সূচি অনুযায়ী ৬ অক্টোবর প্রথম দিনে ‘এ’ গ্রুপের ম্যাচ দিয়ে প্রতিযোগিতা শুরু হয়েছে। এরপর ৭ অক্টোবর ‘বি’ গ্রুপ, ৮ অক্টোবর ‘সি’ গ্রুপ ও ৯ অক্টোবর ‘ডি’ গ্রুপের ম্যাচ অনুষ্ঠিত হবে। ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে দুইটি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ।টুর্নামেন্ট কমিটির সভাপতি মো. জালাল উদ্দীন বলেন, “আমরা যখন ছোট ছিলাম, তখন থেকেই এ মাঠে স্থানীয়ভাবে প্রতিবছর ফুটবল খেলার আয়োজন হতে দেখেছি। গত ছয় বছর ধরে সেই আয়োজনকে আরও বড় পরিসরে বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের দল নিয়ে করা হচ্ছে। এবারের আয়োজনেও আমরা ভালো সাড়া পাচ্ছি।”তিনি বলেন, “এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য হলো মাদকমুক্ত সমাজ গড়ে তোলা, প্রত্যন্ত এলাকার মানুষকে বিনোদনের সুযোগ করে দেওয়া, সামাজিক অবস্থার উন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং বিভিন্ন এলাকার মানুষকে একত্রিত করা।”আয়োজকদের আশা, প্রতিযোগিতার শেষ দিন ১০ অক্টোবরের ফাইনাল খেলাকে কেন্দ্র করে খেকিডাঙ্গা মাঠে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আরও বিপুলসংখ্যক দর্শকের সমাগম হবে।





মন্তব্য