মো. আরফান আলী >>> ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর থেকে প্রাত্যহিক অভিযান হিসেবে ২০ জুলাই সোমবার পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ, খনগাঁও,কোষারাণীগঞ্জ ও সেনগাঁও ইউনিয়নের বিভিন্ন জলাশয় থেকে চায়না দুয়ারী, কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দ কৃত কারেন্ট জাল ও চায়না দুয়ারী ১৮৬ টি জাল। জব্দকৃত জাল গুলো পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ দ্বারা ভ্রামমান কার্যক্রম পরিচালিত হয়।উপজেলা সিনিয়র মৎস্য দপ্তর কর্তৃক ভ্রামমান অভিযান পরিচালনা করে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার জানান, প্রাকৃতিক ভাবে মাছ আহরণ সরকার ও মৎস্য দপ্তরে কোন বাধা নেই। দেশীয় মাছ সংরক্ষণ ও ভরা মৌসুমে প্রজনন নিশ্চিত করে।


মন্তব্য