৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কাপ্তাইয়ে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার দেশীয় ফলের পুষ্টিগুণ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে মৌসুমি ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত পটিয়ায় বাতাসে লন্ডভন্ড ব্রাজিলের ৩শ মিটারের পতাকা। সখিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত চার বাংলাদেশ–মালদ্বীপের মধ্যে মৎস্য, কৃষি ও নীল অর্থনীতি সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন চন্দ্রনাথ পাহাড়ের জঙ্গল থেকে ব্যবসায়ী আজিজ খলিফা হত্যার মূলহোতা গ্রেফতার। তারাগঞ্জে ব্র্যাকের হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নিত্যপণ্যের দাম না কমলে সরকার পতনের আন্দোলন: জামায়াত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাঁশখালীর নুরুল ইসলামের মৃত্যু। পটিয়ায় ডাকাতির প্রস্ততিকালে ৩ডাকাত গ্রেপ্তার।
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর গলায় ফাঁস

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ ফারুক হোসেন আদিতমারী প্রতিনিধি (লালমনিরহাট) >>> লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যার পর উপজেলার গোতামারী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।মারা যাওয়া দুজন হলেন—অলি মিয়া (৩০) ও তাঁর স্ত্রী ছকিনা বেগম (২৫)। ছকিনা নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।স্থানীয়রা জানান, কিছুদিন ধরে অলি মিয়া ও তার স্ত্রী ছকিনার মধ্যে পারিবারিক কলহ চলছিল। সোমবার বিকেলে ছকিনা বেগমের সঙ্গে শাশুড়ির ঝগড়া হয়। পরে বাড়ি ফিরে অলি মিয়া মায়ের সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এর কিছুক্ষণ পর স্বামী-স্ত্রী নিজ কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন।অনেকক্ষণ কোনো সাড়া-শব্দ না পেয়ে পরিবারের লোকজন ডাকাডাকি করলে সাড়া না মেলায় সন্দেহ হয়। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায় একই রশিতে ঝুলছে স্বামী-স্ত্রীর নিথর দেহ। এ দৃশ্য দেখে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা হতবিহ্বল হয়ে পড়েন।পুলিশ ও স্থানীয় প্রশাসনের বক্তব্য খবর পেয়ে হাতীবান্ধা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী জানান, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এলাকায় শোকের ছায়া একই সঙ্গে স্বামী-স্ত্রীর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশীরা বলছেন, সংসারিক ঝগড়া থাকলেও এমন মর্মান্তিক পরিণতি কেউ কল্পনাও করতে পারেননি। বিশেষ করে অন্তঃসত্ত্বা ছকিনার মৃত্যু সবাইকে আরও বেশি কষ্ট দিয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page