২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বিদেশ যাওয়া অন্যায় নয়,তবে বৈধপথে বিদেশ গিয়ে সমস্যা হলে সরকার আপনার পাশে দাড়াঁবে……সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে ফুলেল শুভেচ্ছা, প্রতিমন্ত্রীর ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন পার্বত্য মন্ত্রীর সঙ্গে বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের সৌজন্য সাক্ষাৎ সামাজিক প্রতিরোধ ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়: চট্টগ্রামের ডিসি কক্সবাজারে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ শুরু টেকনাফে র‌্যাবের পৃথক অভিযানে বিদেশি এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক চার বছর পর জয়ে প্রিমিয়ার লিগ শুরু চেলসির, রোমাঞ্চকর ম্যাচে ফুলহ্যামের হার কিশোরগঞ্জে প্রতিবেশীদের মাঝে সম্পদ ও আনন্দ সহভাগিতা অনুষ্ঠান  জন্মহার বাড়াতে সিঙ্গাপুরের বড় উদ্যোগ: পরিবারপ্রতি ৪০ হাজার পাউন্ড পর্যন্ত সহায়তা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ
আন্তর্জাতিক:
জন্মহার বাড়াতে সিঙ্গাপুরের বড় উদ্যোগ: পরিবারপ্রতি ৪০ হাজার পাউন্ড পর্যন্ত সহায়তা চীনের গুয়াংজু ও সিডনির মধ্যে ফেডএক্সের সরাসরি কার্গো ফ্লাইট চালু ব্রিকস সম্মেলনে যোগ দিতে ৪০০ সদস্যের বহর নিয়ে ভারত সফরে আসছেন শি জিনপিং ব্রিকস সম্মেলনে ৪০০ সদস্যের প্রতিনিধিদল নিয়ে ভারত সফরে শি জিনপিং! যুক্তরাষ্ট্রে বড় ধাক্কা: প্রায় ২ লাখ বিদেশির ভিসা বাতিলের পথে ট্রাম্প প্রশাসন সরকারের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ, ৫ সেপ্টেম্বর ফের রাজপথে ককোরোচ জনতা পার্টি রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটুতে কাতারের পুলিশ একাডেমির চৌকস দলের অংশগ্রহণ পাটনায় অবতরণের সময় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে পাখির ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেলেন ১৬৪ যাত্রী বিদেশ ভ্রমণে ইসরাইলি পরিচয় গোপন করছেন অর্ধেকের বেশি নাগরিক দুবাই-কুয়েত রুটে এমিরেটসের ফ্লাইট পুনরায় চালু, আপাতত সীমিত সূচি
     
             

পাথারিয়া বাজারে বিদ্যুৎতের খুটি ও জায়গা দখলকরে ঘর নির্মাণের প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ জেকা প্রতিনিধি >>> সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজারে পাথারিয়া গ্রামের লন্ডন প্রবাসী সামছুল ইসলাম (রাজা) কর্তৃক সরকারী জায়গা ও বিদ্যুৎ এর খুঁটি ঘুরের ভেতরে ঢুকিয়ে ঘর নির্মাণের প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকাল ১০টায় বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসির আয়োজনে পাথারিয়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শত শত লোকজন অংশগ্রহন করেন।পাথারিয়া বাজারের ইজারাদার ও পাথারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মুমিনের সভাপতিত্বে এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন,ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুর রাজ্জাক মেম্বার,ব্যবসায়ী মোশাহিদ মিয়া,ব্যবসায়ী মোঃ জাবেদ মিয়া,সাবেক ইউপি সদস্য মোঃ আক্কাস মিয়া,ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আরিফ রেজা,সদস্য হাবিজুর রহমান,বিএনপি নেতা কিবরিয়া,ব্যবসায়ী হাজী মতচ্ছির আলী,সাবেক ইউপি সদস্য আব্দুল কাইয়ূম,ব্যবসায়ী জিলা মিয়া,ব্যবসায়ী মণির মিয়া,সাবেক ইউপি সদস্য নুর মিয়া,পাথারিয়া গ্রামের পঞ্চায়েত কমিটির সভাপতি মোঃ তাঁরা মিয়া,মোঃ সুনু মিয়া,রফিক আলী,তাজুল ইসলাম ও বিএনপি নেতা সবদুল মিয়া প্রমুখ।বক্তারা বলেন,পাথারিয়া গ্রামের মৃত রওশন আলীর ছেলে লন্ডন প্রবাসী ও আওয়ামীলীগের দোসর মোঃ সামছুল ইসলাম(রাজা) বিগত আওয়ামীলীগ সরকারের আমল থেকে ক্ষমতার অপব্যবহার করে পাথারিয়া বাজারে ব্যাক্তি মালিকানায় (১.২০)এক শতক বিশ পয়েন্ট জায়গা খরিদ করলে ও তিনি সরকারী খাস খতিয়ানের আরো (৩.৮০) তিন শতক আঁশি পয়েন্ট জায়গা আর এস রেকর্ড হাসিল করেন। ফলে তৎপর আদালত থেকে রায় পান। গত আগষ্ট মাসে ঐ জায়গার পাশে সরকারী চলাচলের রাস্তা ও ওয়াব্দার বিদ্যুৎ সঞ্চালনের খুঁটি দখল করে রাস্তার পাশে ঘর নির্মাণ করেন। এতে রাস্তাটি সরু (প্রশস্থ) না হওয়াতে গরু ব্যবসায়ীরা গোবাদি পশু নিয়ে চলাচলে বিঘ্নতা সৃষ্টি হয় এবং টিনের চালের উপর বিদ্যুৎতের খুটি ঢুকাঁনোর কারণে বিদ্যুৎ এর তার ঝুঁলন্ত অবস্থায় থাকায় যেকোন মারাত্মক র্দূঘটনার আশংঙ্খা করছেন ব্যবসায়ীসহ সাধারন মানুষজন। তারা আরো বলেন,সরকারী খাস খতিয়ানের ১ একর ৫৮ শতক হলে ও এখন দেখা যাচ্ছে এখানে ১ একর ৪৫ শতক জায়গা দৃশ্যমান হলেও বাকি ১৩ শতক জায়গা অন্যান্য খতিয়ানে নেওয়া হয়েছে বলে দাবি করেন এলাকাবাসি ।এদিকে পাথারিয়া গ্রামের এখলাছুর রহমান ওরফে (এখলাছ মিয়া) ও বাজারে তার একটি মার্কেটে বিদ্যুৎ এর খুঁটি ঘরের ভেতরে রেখেই বিল্ডিং নির্মাণ করার ফলে আশপাশের ব্যবসায়ীরা রয়েছেন মারাত্মক ঝুকিঁর মধ্যে। যেকোন সময় ঘটে যেতে পারে মারাত্মক র্দূঘটনা।অপরদিকে এই ভূমিখেকো সামছুল ইসলাম(রাজা) পাথারিয়া গ্রামের মসজিদের মতোয়াল্লী থাকা অবস্থায় মসজিদের জমাকৃত সাতলাখ টাকা আত্মসাত করেছেন বলে উল্লেখ করেন। অবিলম্বে এই ভূমিখেকো সামছুল ইসলাম(রাজা)”র কবল থেকে বিদ্যুৎতের খুঁটি ও রাস্তা চলাচলের দখলকৃত জায়গা উদ্ধার করে তাকে দ্রুুত গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদানের জন্য সরকার ও প্রশাসনের নিকট জোর দাবি জানান নেতৃবৃন্দরা।এ ব্যাপারে অভিযুক্ত প্রবাসী সামছুল ইসলাম(রাজা)”র মোবাইল ফোন বন্ধ থাকায় তার আপন ছোটবোন জুলেন বেগমের জানান,আদালত থেকে লাল নিশান লাগিয়ে দিয়েছে। তাই আমরা ঘর বানানোর সময় বিদ্যুৎতের খুটি ঘরের ভেতরে রেখেই ঘর নির্মাণ করেছি।এ ব্যাপারে দিরাই বিদ্যুৎ বিভাগের(ওয়াব্দার) আবাসিক প্রকৌশলী পরশু রাম তরফদারের সাথে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

বিদেশ যাওয়া অন্যায় নয়,তবে বৈধপথে বিদেশ গিয়ে সমস্যা হলে সরকার আপনার পাশে দাড়াঁবে……সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী
পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে ফুলেল শুভেচ্ছা, প্রতিমন্ত্রীর ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন
পার্বত্য মন্ত্রীর সঙ্গে বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের সৌজন্য সাক্ষাৎ
সামাজিক প্রতিরোধ ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়: চট্টগ্রামের ডিসি
কক্সবাজারে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ শুরু
টেকনাফে র‌্যাবের পৃথক অভিযানে বিদেশি এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক
কিশোরগঞ্জে প্রতিবেশীদের মাঝে সম্পদ ও আনন্দ সহভাগিতা অনুষ্ঠান 
কাতারে সাউইস্ট গাড়িতে বিশেষ ছাড়: ডাউনপেমেন্ট ছাড়াই মিলছে আইফোন ১৭

You cannot copy content of this page