১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
আন্তর্জাতিক:
ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে পৃথিবীর চমক ইরান
     
             

পটুয়াখালীর দশমিনায় ইউনিয়ন আ.লীগের সভাপতির পদ থেকে পদত্যাগ।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী >>> পটুয়াখালীর দশমিনা উপজেলার রণগোপালদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির পদ থেকে অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন আব্দুল আজীজ হাওলাদার। বুধবার বেলা ১২টার দিকে উপজেলার রণগোপালদী ইউনিয়ন পরিষদ ভবনে সংবাদ সম্মেলন করে সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন এ নেতা। তিনি বর্তমানে তিনি রনগোপালী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।এ সময় তিনি লিখিত বক্তব্যে পাঠ করে বলেন, আমি আব্দুল আজিজ সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ দশমিনা উপজেলার রণগোপালদী ইউনিয়ন শাখা। ২০১২ সাল থেকে এই পর্যন্ত আমি এই ইউনিয়নে আওয়ামীলীগের সভাপতি দায়িত্ব পালন করে আসছি। বিগত কয়েক বছর ধরে আমার শারীরিক অবস্থা অবনতি হলেও সভাপতির পদ থেকে পদত্যাগের ইচ্ছা পোষণ করলেও দলীয় বিভিন্ন সমস্যার কারণে তা করা সম্ভব হয়নি। বর্তমানে আমার শারীরিক অবস্থা এতটাই অবনতি হয়েছে যে এই দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব না।তিনি আরো বলেন, আমি আমার ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদেরকে সাথে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের পটুয়াখালীর দশমিনা উপজেলার ১নম্বর রনগোপালদী ইউনিয়ন শাখার সভাপতির পদ থেকে পদত্যাগ করলাম। এখন থেকে আ.লীগের সাথে আমার কোন সম্পর্ক নাই এবং ভবিষ্যতেও থাকবে না। এ সময় তিনি সাংবাদিকদের লেখা ও প্রচারের মাধ্যমে দলটির সভাপতির পদ থেকে তার পদত্যাগের বিষয়টি দেশবাসীকে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page