২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
শ্যামনগরে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘লিডার্স’ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আনোয়ারায় হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি সাতকানিয়ায় গ্রেপ্তার মহেশখালীতে পুলিশের অভিযানে ধলঘাটার চিহ্নিত সন্ত্রাসী অহিদ ডাকাত আটক বিএনপির ত্যাগী নেতা রফিক বিন চৌধুরীকে স্মরণ, তিন বছরেও স্মরণসভা না হওয়ায় ক্ষোভ প্রকাশ ঈদের ছুটিতে দেশে এসে নিভে গেল দুই প্রবাসীর জীবন, রাঙ্গুনিয়ায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই ঝুলন্ত মরদেহ উদ্ধার ডেন্টাল টেকনোলজিস্টদের মামলার রায় নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান সখিপুরে মাছের পোনা ও উপকরণ বিতরণ পবিত্র আশুরা উপলক্ষে মালদ্বীপে মদিনার জামাতের উদ্যোগে দোয়া, মিলাদ ও ইসলামিক আলোচনা মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাট বাজারে কারাগারে আটক দীপ্ত রায়ের ধর্ম অবমাননার ঘটনায় হিন্দুদের বাড়িঘরে ও মন্দিরে হামলার ঘটনাস্হলে এমপি কামরুল ইসলাম
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

পটিয়ায় ব্যবসায়ী হত্যা: ২নং আসামি আবু তাহের বগুড়া থেকে গ্রেফতার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ।। চট্টগ্রামের পটিয়ায় চাঞ্চল্যকর ব্যবসায়ী আবুল কাশেম হত্যা মামলার এজাহারনামীয় ২নং আসামি মো. আবু তাহেরকে (৪০) গ্রেফতার করেছে র‍্যাব। হত্যাকাণ্ডের মাত্র ৭২ ঘণ্টার মধ্যে র‍্যাব-৭ (চট্টগ্রাম) ও র‍্যাব-১২ (সিরাজগঞ্জ)-এর যৌথ অভিযানে বগুড়া জেলার শিবগঞ্জ থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব সূত্র জানায়, গত ১৯ এপ্রিল ২০২৬ তারিখে পটিয়া থানায় ব্যবসায়ী আবুল কাশেম হত্যার ঘটনায় একটি মামলা (মামলা নং-২২/৮) দায়ের করা হয়। মামলার পর থেকেই আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, মামলার ২নং আসামি আবু তাহের বগুড়ার শিবগঞ্জ থানার চৌকির হাট মালাহার এলাকায় অবস্থান করছে।

গত ২৪ এপ্রিল ২০২৬ বিকেলে র‍্যাব-৭ ও র‍্যাব-১২-এর একটি আভিযানিক দল ওই এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাহেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আবু তাহের পটিয়া উপজেলার দক্ষিণ গোবিন্দারখিল এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান,ব্যবসায়ী কাশেম হত্যাকাণ্ডটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। আমরা আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছিলাম। যৌথ অভিযানের মাধ্যমে প্রধানতম এই আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন,ব্যবসায়ী আবুল কাশেম হত্যাকাণ্ডের পর থেকেই পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী আসামিদের ধরতে কাজ করছে। র‍্যাবের হাতে গ্রেফতার হওয়া ২নং আসামি আবু তাহেরকে পটিয়া থানায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে। মামলার বাকি আসামিদের অবস্থান শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, ঘটনার পর থেকে নিহতের পরিবার ও স্থানীয় ব্যবসায়ীরা জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে আসছিলেন। গ্রেফতারকৃত আসামিকে বর্তমানে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় রাখা হয়েছে এবং সেখান থেকে তাকে পটিয়ায় আনা হবে বলে পুলিশ নিশ্চিত করেছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

শ্যামনগরে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘লিডার্স’ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
আনোয়ারায় হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি সাতকানিয়ায় গ্রেপ্তার
বিএনপির ত্যাগী নেতা রফিক বিন চৌধুরীকে স্মরণ, তিন বছরেও স্মরণসভা না হওয়ায় ক্ষোভ প্রকাশ
ঈদের ছুটিতে দেশে এসে নিভে গেল দুই প্রবাসীর জীবন, রাঙ্গুনিয়ায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই ঝুলন্ত মরদেহ উদ্ধার
ডেন্টাল টেকনোলজিস্টদের মামলার রায় নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান
সখিপুরে মাছের পোনা ও উপকরণ বিতরণ
পবিত্র আশুরা উপলক্ষে মালদ্বীপে মদিনার জামাতের উদ্যোগে দোয়া, মিলাদ ও ইসলামিক আলোচনা মাহফিল অনুষ্ঠিত

You cannot copy content of this page