৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বন্দর ইজারা ইস্যুতে সরকারকে জনগণের কথা শুনতে হবে: বন্দর রক্ষা কমিটি পণ্যজটে চট্টগ্রাম বন্দরের সক্ষমতার ৪০ শতাংশ অকার্যকর, অর্থনীতিতে বাড়ছে নেতিবাচক প্রভাব রাঙ্গুনিয়া যুবদলের নেতা মাকসুদ হত্যা: কিলিং স্কোয়াডের প্রধান দিদার ও সহযোগী আবসার গ্রেপ্তার গর্জনিয়ায় ইউএনও জিল্লুর রহমান: সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় পটিয়ায় নিহত তোহা মুন্সির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী ফরিদপুরে নগরকান্দায় নিখোঁজের ৬ ঘণ্টা পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার,হত্যার অভিযোগ পানছড়িতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ১৭ বছরের যুবক গ্রেফতার। ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

“নুনের বেজায় দাম”

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

লেখকঃ সাদেকুল ইসলাম
বাফলা,রনচন্ডী-৫৩২০, কিশোরগঞ্জ, নীলফামারী।

অনেকদিন আগের কথা।সেকালে করিম নামে এক বাবু সাব ছিল।যিনি সরকারি অফিসে সামান্য মাইনের চাকুরী করিত। তাহা দিয়া কোনো মতে তাহার ৩ সন্তান ও স্ত্রী লইয়া সংসার চলিত।চাকুরীর জন্য বাবু সাবকে স্ত্রী পরিজন,পরিবার ফালাইয়া দেশের অন্যত্রে থাকিতে হইতো।

সেবার রোজার মাস,এক রাত্রে বাবু সাব মনে মনে ভাবিতে লাগিলো,এবার ঈদে আমার ২ পুত্রের লাগি ২খানা নতুন জামা কিনিতে হইবে,ছোট্ট মাইয়ার লাগি একখানা লাল টুকটকে ফ্রক লইয়া যাইতে হইবে।
সাথে সহধর্মিণীর লাগিয়া একখানা তাঁতের শাড়ি লইতে হইবে।
তাহারা বেজায় খুশি হইবে ইহা দেখিয়া। এমনটি ভাবিয়া বাবু সাব ঘুমিইয়া পরিলেন।
পরদিন প্রাতের কালের বাবু সাব অফিসে গেলেন, গিয়া দেখিলেন তাহার উপরের কর্মকর্তা সাহেব তাকে জানাইয়া দিল, “করিম বাবু ঈদের পরে আপনার বদলি হইবে অন্যত্রে।
তাই ঈদের ছুটিতে আপনি একেবারেই আপনার সকল কিছু লইয়া বাসায় যাইবেন।

করিম বাবুর মন খানা বিমর্ষ হইয়া গেলো।তবুও কিছুই করিবার নাই,অফিসের আদেশ মানিতেই হইবে।অতঃপর করিম বাবু তাহার সব কিছু গোছগাছ করিয়া ঈদের ছুটিতে যাইবার জন্য প্রস্তুত হইলো।সারাদিন রোজা রেখে সান্ধকালে বাবু সাব নাস্তা খাইয়া নৈশভোজের জন্য আহার প্রস্তুত করিতে লাগিলো। কাজের মেয়ে না থাকায় বাবুসাব নিজেই রাধিয়া খাইতো।
বাবুসাব অন্ন রাধিয়া,ডাল রাধিতে লাগিলো।বাসায় তেমন কিছু না থাকায় বাবুসাব ভাবিলো সামান্য দুখানা আলু সিদ্ধ করিয়া উহার ভর্তা বানাইয়া খাইলে বেশ তৃপ্তি পাইবো বটে।

রাত্রি তখন ১০টা,আলু সিদ্ধ করিয়া বাবুসাব ভর্তার লাগি পেয়াজ,লঙ্কা কাটিয়া আলু ছানা করিয়া যেইনা নুন দিতে যাইবে অমনি দেখে নুনের পাত্র খালি।ভর্তায় দেয়ার মতো নুনটুকুও নাই।বাবুসাব পরিয়া গেলেন ব্যাপক চিন্তায়, শেষে তিনি ভাবিলেন কালকে তো বাড়িতে চলিয়া যাইতে হইবে, তাই ২ টাকা দিয়া সামান্য কিছু খোলা নুন কিনিয়া আনিয়া ভর্তা বানাইতে হইবে।তাই তিনি ২ টা টাকা লইয়া বাজারে গেলেন নুন কিনিবার লাগি।গিয়ে দেখেন সব দোকান বন্ধ,অনেক খোঁজাখুঁজির পরে দেখিতে পাইলেন একখানা দোকানে মিটিমিটি ল্যাম্পোর আলো জ্বলিতেছে।

আলো দেখিয়া বাবুসাব জলদি করিয়া সেখানে গেইলেন, অতঃপর দোকানদারকে বলিলেন,”ভাই, আমারে ২ টাকার সামান্য কিছু নুন দিন”।
দোকানদার তাহার কথার জবাব না দিয়া তাহার মুখপানে চাহিয়া রইলো।বাবু সাব আবারো কহিল,ভাই আমারে ২ টাকার সামান্য নুন দিন।এবার দোকানদার রেগে গিয়া বলিলেন, “কোথা হতে আসে এসব ভিখারির দল! নুন কিনিতে হইলে ১কিলোগ্রাম কিনিতে হইবে,না হইলে নুন কিনিতে পাইবেন না
(১কিলোগ্রাম নুনের দাম ১০টাকা)।
এসব ছোটলোকের মতো ২-৫ টাকার নুন বেচি না”।
বাবু সাব ২টাকা লইয়া গিয়েছিলেন বলিয়া দোকানদারকে আর কিছু বলিতে চাইলেন না। অন্য সব দোকান বন্ধ দেখিয়া বাবুসাব বাসায় ফিরিয়া আসিলেন।

সেদিন বাবুসাবের নৈশভোজ আর হইলোনা।নুনের অভাবে ডাল আর ভর্তা করিতে পারিলেন না।যেভাবে ছিলো সেগুলো ঐভাবেই তা রাখিয়া দিলেন।
বিমর্ষ মনে বাবু সাব বলিতে লাগিলেন, হায়রে! নুনের জন্য ভর্তা বানাইতে পারিলাম না।
এত দেখি নুনের বেজায় দাম!

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page