১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাঙামাটিতে পিকআপ ভ্যান উল্টে তিনজনের মৃত্যু, আহত তিন ঢাকার ১১০ কিলোমিটার নৌপথে বৈদ্যুতিক ওয়াটার বাস চালুর পরিকল্পনা সরকারের তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ছয় মাস: প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার পারফরম্যান্স নিয়ে কামিন্স ও নির্বাচকদের তোপ দাগলেন পন্টিং দোহাজারী হাইওয়ে থানার ওসির বিরুদ্ধে বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ ৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আলিঙ্গন কূটনীতি নিয়ে রাহুল-বিজেপি বিতর্ক: ইন্দিরা গান্ধীকে টেনে আনলেন নিশিকান্ত ইরানি পাইলটদের আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের, অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা কেন্দ্রীয় যুবদল নেতা জাহিদ হাসান বাবুর সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া কামনা
আন্তর্জাতিক:
৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত আলিঙ্গন কূটনীতি নিয়ে রাহুল-বিজেপি বিতর্ক: ইন্দিরা গান্ধীকে টেনে আনলেন নিশিকান্ত ইরানি পাইলটদের আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের, অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান গত দুই দশকে ১৬টি আন্তর্জাতিক রুট বন্ধ করল ক্যাথে প্যাসিফিক ফ্লোরিডায় রাশিদা তালিবের নির্বাচনী সমাবেশ বাতিল, নেপথ্যে ইহুদিবিদ্বেষের অভিযোগ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জেসন আরডের প্রয়াণ: বিতর্ক ও শোকের ছায়া হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান ইরানের, কঠোর হুঁশিয়ারি তেহরানের ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: নিহত ২
     
             

নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল’ এ জুলাই গণঅভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকী উদযাপন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজ >>> ২০২৪ এর জুলাই অভ্যুত্থানে শহীদ এবং সম্প্রতি বাংলাদেশে মাইলস্টোন কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের শোকাবহ ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।খবর আইবিএননিউজ ।বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক ও জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন, নিউইয়র্ক এর যৌথ উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকী আজ উদ্‌যাপিত হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক, সাংস্কৃতিক ও মিডিয়া ব্যক্তিত্ব, বাংলাদেশী শিক্ষার্থী ও কমিউনিটি সদস্যসহ বিপুল সংখ্যক অতিথি উপস্থিত ছিলেন। ড. আনিসুজ্জামান চৌধুরী, প্রধান উপদেষ্টার অর্থ বিষয়ক বিশেষ সহকারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।২০২৪ এর জুলাই অভ্যুত্থানে শহীদ এবং সম্প্রতি বাংলাদেশে মাইলস্টোন কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের শোকাবহ ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর জুলাই অভ্যুত্থানের উপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়।প্রধান অতিথি ড. আনিসুজ্জামান চৌধুরী জুলাই অভ্যুত্থানে শহীদের শ্রদ্ধার সাথে স্মরণ করে তাদের আত্মার শান্তি কামনা করেন এবং মাইলস্টোন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে বিমান বিধ্বস্ত হয়ে অসংখ্য প্রাণহানি ও আহতের ঘটনায় শোক প্রকাশ করেন। ২০২৪ পরবর্তী বদলে যাওয়া বাংলাদেশ সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি শক্তিশালী অর্থনীতির গণতান্ত্রিক দেশে রূপান্তরের প্রক্রিয়ায় সক্রিয় রয়েছে বলে তিনি মন্তব্য করেন। বাংলাদেশের ক্রম-বর্ধমান অর্থনীতি, দ্রুত বিকাশমান শিল্প ও সেবাখাত, তরুণ জনগোষ্ঠী, পরিশ্রমী এবং মেধাবী শ্রমের সহজলভ্যতা, দ্র্রুত-প্রসারমান প্রযুক্তি-সামর্থ্যসহ প্রাসঙ্গিক বিষয়গুলো উল্লেখ করে তিনি অর্থনীতির চাকা সচল রাখার নিমিত্ত যুক্তরাষ্ট্রে বসবাসকারী রেমিট্যান্স যোদ্ধাদের কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। তিনি নাগরিক সমাজকে বাংলাদেশ প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহবান জানান।রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী তাঁর বক্তব্যের শুরুতে জুলাই অভ্যুত্থানে শহীদের স্মরণের পাশাপাশি অভ্যুত্থানে আহতদের আশু সুস্থ্যতা কামনা করেন এবং মাইলস্টোন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে বিমান বিধ্বস্ত হয়ে অসংখ্য প্রাণহানি ও আহতের ঘটনায় তিনি শোক প্রকাশ করেন। তিনি তাঁর বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসী বাংলাদেশী ছাত্র-জনতার অবিস্মরণীয় ত্যাগের পাশাপাশি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে যুক্তরাষ্ট্রে বাসবাসরত প্রবাসী ভাই-বোনদের অবদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক তাঁর স্বাগত বক্তব্যে জুলাই অভ্যুত্থানে প্রবাসী ছাত্র-জনতার ভূমিকা গভীর কৃতজ্ঞতায় স্মরণ করেন। মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে অন্তবর্তীকালীন সরকার যে সংস্কার কর্মসূচী গ্রহন করেছেন তা বাস্তবায়নে তিনি প্রবাসীদের ঐকান্তিক সহযোগিতা কামনা করেন।সভায় আগত অতিথিদের ঐতিহ্যবাহী দেশীয় খাবারে আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page